রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কোটালিপাড়ায় চলছে কৃষিকার্ড বিতরনে নিবন্ধন কর্মসূচি পার্বতীপুরে যুব দিবস পালিত সালথায় যুবদলের আহব্বয়ক হাসান আশরাফকে জয়কাইলবাসীর গণসংবর্ধনা কুমিল্লা জামায়াতের সাবেক আমিরসহ দুই নেতার সদস্যপদ বাতিল শরণখোলায় জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন পাবনার ভাঙ্গুড়ায় জাতীয় যুব দিবস পালিত, যুব ঋণের চেক ও গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে মাছ ও চিংড়ির রোগবালাই প্রতিরোধে করণীয় সম্পর্কে প্রশিক্ষণ অনুষ্ঠিত দেবহাটায় ১৬৯ বোতল ভারতীয় উইনকেরেক্স সিরাপসহ মাদক কারবারি আটক, পলাতক ২ দাউদকান্দিতে নকল ইয়াবা ও গাঁজাসহ আটক ২ কুমিল্লায় অস্ত্র হাতে ভিডিও ভাইরাল, এসবিএস’ গ্রুপের ৪ সদস্য গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে জাসদের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত; হাসানুল হক ইনুর নিঃশর্ত মুক্তির দাবি

  • আপডেট সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ২৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাবে জাসদের জেলা শাখার উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

জাতীয় সমাজতান্ত্রিক দল চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি আব্দুল হামিদ রুনুর সভাপতিত্বে এবং জাসদ নেতা আব্দুল মজিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাসদের জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির।

এ সময় বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন—আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসিব, চাঁপাইনবাবগঞ্জ পূজা উদযাপন কমিটির সভাপতি ও সিনিয়র সাংবাদিক ডাবলু কুমার ঘোষ, সাংবাদিক রবিউল ইসলাম ডলার, জেলা যুবজোটের সভাপতি তরিকুল ইসলাম, জাসদের পৌর কমিটির সভাপতি গোলাম মোস্তফা সবুর, আবু হেনা বাবলুসহ দলের বিভিন্ন স্থানীয় নেতাকর্মী ও সুধীজন।

আলোচনা সভায় বক্তারা জাতীয় বীর হাসানুল হক ইনুর নিঃশর্ত মুক্তির জোরালো দাবি জানান। একই সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের করা বাণিজ্য চুক্তি বাতিলের আহ্বান জানান তারা।

সভায় উত্থাপিত অন্যান্য প্রধান দাবিগুলোর মধ্যে ছিল—দেশে মগের মুল্লুকসুলভ শাসনের অবসান ঘটানো, জনগণের জানমাল ও ইজ্জতের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা, আইনের শাসন প্রতিষ্ঠা ও বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা এবং বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের পরিপন্থী বিদেশিদের সঙ্গে করা সব চুক্তি বাতিল করা।

বক্তারা বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, গণতন্ত্র, আইনের শাসন এবং জনগণের মৌলিক অধিকার রক্ষায় আজ রাজনৈতিক ও সামাজিকভাবে ঐক্যবদ্ধ হওয়া অত্যন্ত জরুরি। পরিশেষে, জাসদ প্রতিষ্ঠার মূল লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে দলের সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park