
মোঃ আব্দুল আজিজ শেখ নওগাঁঃ
নওগাঁর নিয়ামতপুরে মাছ ও চিংড়ির রোগবালাই শনাক্তকরণ এবং প্রতিকারবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ নভেম্বর) উপজেলা কৃষি অফিসারের হলরুমে ২০২৬-২০২৭ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য অফিসার শরিফউল আলম। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগের মৎস্য অফিসের পরিচালক সাইফুদ্দিন ইয়াহিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নওগাঁ জেলা মৎস্য অফিসার ফেরদৌস আলী।
উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর, নিয়ামতপুরের বাস্তবায়নে অনুষ্ঠিত প্রশিক্ষণে মাছ ও চিংড়ি চাষে বিভিন্ন ধরনের রোগবালাইয়ের লক্ষণ শনাক্তকরণ, রোগের কারণ, প্রতিরোধের উপায় এবং রোগাক্রান্ত মাছের যথাযথ চিকিৎসা ও ব্যবস্থাপনা সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণে মাছ ও চিংড়ি চাষে আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতি অনুসরণ, পানির গুণগত মান বজায় রাখা এবং রোগ প্রতিরোধে সচেতনতার ওপর গুরুত্বারোপ করা হয়।
সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে মৎস্যচাষিরা রোগবালাই সম্পর্কে সচেতন ও দক্ষ হয়ে উঠবেন। এতে মাছ ও চিংড়ির উৎপাদন বৃদ্ধি, চাষিদের আর্থিক ক্ষতি কমানো এবং মৎস্য খাতের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।