বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাহাজমারা ৬ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় মোহাম্মদ ইসমাইল হোসেন সালথায় কৃষকদলের আটঘর ইউনিয়ন কমিটি ঘোষণা,সভাপতি আতিকুর রহমান, সম্পাদক শফিকুল ইসলাম হালুয়াঘাটে ঐতিহাসিক তেলিখালী যুদ্ধ দিবস পালিত বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ নওগাঁর নিয়ামতপুর উপজেলার জাবঠাপাড়া কমিউনিটি শাকির হোসেনের বাড়ির সামনে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত মুরাদনগরের প্রাণের দাবি বাঁশকাইটে রেলস্টেশন, মানববন্ধনে এলাকাবাসীর জোরালো দাবি ত্রিশালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ময়মনসিংহে কেককাটার মাধ্যমে পালিত হলো অগ্রযাত্রা প্রতিদিনের ১ম বর্ষপূর্তি পিরোজপুরে মুক্তিযোদ্ধার দাফনে বাধার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা গোপালগঞ্জের ভাটিয়াপাড়া মোড়ে চর্তুমুখী সংঘর্ষে নিহত-১

কাশিয়ানির রাজপাট ডিগ্রি কলেজে ৮ বছর অধ্যক্ষ না থাকায় শিক্ষার পরিবেশ নিম্নমুখী

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ১৯ বার পঠিত

লুৎফর সিকদার গোপালগঞ্জ:

গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার রাজপাট ডিগ্রি কলেজে অধ্যক্ষের পদ শূণ্য রয়েছে ২০১৮ সালের ১লা জানুয়ারি থেকে। প্রায় আট বছর ওই কলেজটি চলছে অধ্যক্ষ ছাড়া। কলেজটি দীর্ঘ এতো বছর অধ্যক্ষ ছাড়া চলছে ধুকে ধুকে।
রাজপাট কলেজের সহকারী অধ্যক্ষ মনিরুজ্জামান বলেন,আমি অসুস্থ বিধায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে মো: শফিকুজ্জামানকে। তিনি একজন অ্যাসিসট্যান্ট প্রফেসর। তবে অনেক জুনিয়র। এ যাবত অনেকবার অধ্যক্ষ নিয়োগের উদ্যোগ নেয়া হলেও অজ্ঞাত কারণে তা সম্ভব হয়নি। এটা সত্যি অধ্যক্ষ বিহীন একটি শিক্ষা প্রতিষ্ঠান চলতে পারেনা। রাজপাট কলেজে দীর্ঘদিন যাবৎ অধ্যক্ষ না থাকায় শিক্ষার মান নিম্নমুখী। কলেজের সার্বিক অবস্থা নাজুক। আমরা চাই এ অবস্থা থেকে কলেজটি বেরিয়ে আসুক।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: শফিকুজ্জামান বলেন,২০১৭ সালের শেষ দিন পর্যন্ত সুকৃতি মজুমদার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তারপর সহকারী অধ্যক্ষ মনিরুজ্জামান সাহেব ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেন তিন দফা। তিনি বিভিন্ন জটিল সময়ে সুযোগ বুঝে দায়িত্ব ছেড়ে দেন। আমার আগে আরও দুইজন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমি ২০২৪ সাল থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছি।সাত বার চেষ্টা করেও কলেজটিতে বিভিন্ন কারনে অধ্যক্ষ নিয়োগ সম্ভব হয়নি। আশা করছি এনসিটিআরএ চলতি বছর শেষ হওয়ার আগেই একজন যোগ্য অধ্যক্ষ নিয়োগ প্রদান করতে সক্ষম হবে।
নাম প্রকাশ না করার শর্তে একজন অভিভাবক বলেন,কলেজে স্থানীয় রাজনীতির প্রভাব প্রকট হয়ে উঠেছে। কলেজে রাজনৈতিক পরিবেশ বিরাজমান থাকায় শিক্ষার পরিবেশ বিঘ্নিত হয়। এলাকার অনেকেই এটাকে ভালো চোখে দেখেননা। শিক্ষকরাও রাজনীতির সাথে জড়িত।
রাজপাট ডিগ্রি কলেজের কার্য নির্বাহী কমিটির সভাপতি মিজানুর রহমানের কাছ থেকে সার্বিক বিষয় জানার জন্য মোবাইল ফোনে কল করা হলে তিনি রিসিভ করেননি। তার স্ত্রী দাবী করে এক মহিলা ফোন রিসিভ করে বলেন, আমরা ঢাকায় বসবাস করি। কলেজের বিষয়ে আমার স্বামী কিছু বলতে পারবেন না। তিনি বর্তমানে সুস্থ নন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park