বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাহাজমারা ৬ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় মোহাম্মদ ইসমাইল হোসেন সালথায় কৃষকদলের আটঘর ইউনিয়ন কমিটি ঘোষণা,সভাপতি আতিকুর রহমান, সম্পাদক শফিকুল ইসলাম হালুয়াঘাটে ঐতিহাসিক তেলিখালী যুদ্ধ দিবস পালিত বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ নওগাঁর নিয়ামতপুর উপজেলার জাবঠাপাড়া কমিউনিটি শাকির হোসেনের বাড়ির সামনে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত মুরাদনগরের প্রাণের দাবি বাঁশকাইটে রেলস্টেশন, মানববন্ধনে এলাকাবাসীর জোরালো দাবি ত্রিশালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ময়মনসিংহে কেককাটার মাধ্যমে পালিত হলো অগ্রযাত্রা প্রতিদিনের ১ম বর্ষপূর্তি পিরোজপুরে মুক্তিযোদ্ধার দাফনে বাধার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা গোপালগঞ্জের ভাটিয়াপাড়া মোড়ে চর্তুমুখী সংঘর্ষে নিহত-১

জাহাজমারা ৬ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় মোহাম্মদ ইসমাইল হোসেন

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ৯ বার পঠিত

হাতিয়া (নোয়াখালী)

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে ইউপি সদস্য (মেম্বার) প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন জাহাজমারা ইউনিয়ন পূর্ব শাখা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ ইসমাইল হোসেন।

তিনি দীর্ঘদিন ধরে এলাকার সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তাকে নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

মোহাম্মদ ইসমাইল হোসেন দীর্ঘদিন ধরে রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করে আসছেন। রাজনৈতিক জীবনে হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন বলেও জানা গেছে। সুশিক্ষিত ও পরিচিত মুখ হিসেবে এলাকায় তার আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জাহাজমারা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বিভিন্ন রাস্তা-ঘাটের উন্নয়নসহ এলাকার নানা সামাজিক ও জনকল্যাণমূলক কাজে তিনি ভূমিকা রেখেছেন। সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকার কারণে এলাকার অনেক বাসিন্দার কাছে তিনি পরিচিত হয়ে উঠেছেন।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, মোহাম্মদ ইসমাইল হোসেন দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি ইউপি সদস্য নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাটসহ বিভিন্ন অবকাঠামোগত ও সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলে তারা আশা করেন।

পাশাপাশি এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত পরিবেশ গড়ে তুলতেও তিনি ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা তাদের।

মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন, “আমি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে আছি এবং মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। জাহাজমারা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডকে একটি আধুনিক, উন্নত ও শান্তিপূর্ণ ওয়ার্ড হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখি।

এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য। আমি নির্বাচিত হই বা না হই, সবসময় এলাকার মানুষের পাশে থাকতে চাই। সুযোগ পেলে দল-মতনির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে ৬ নম্বর ওয়ার্ডের উন্নয়নে কাজ করতে চাই।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park