
আরিফ বিল্লাহ।পিরোজপুর
পিরোজপুরেরর মঠবাড়িয়ায় ২০১৫ পিস ইয়াবা এবং নগদ ১ লক্ষ টাকা সহ ২ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি)।মাদক বিরোধী বিশেষ অভিযানে পিরোজপুরের মঠবাড়িয়ায় ২০১৫ পিচ ইয়াবাসহ মোঃ রুবেল বেপারী-(২৯) ও এমাদুল দফাদার-(২৭) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ডিবি কর্মকর্তা মশিউর রহমান৷ শনিবার রাতে সাফা বাজারের মেসার্স ঊর্মী এন্টারপ্রাইজের সামনে পাকা রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়,এসময় মাদক বিক্রির এক লাখ টাকা উদ্ধার করা হয়৷ আটককৃত রুবেল বেপারী সাফা গ্রামের মোজাম্মেল বেপারীর ছেলে ও এমাদুল দফাদার দেবীপুর গ্রামের মৃত আমির হোসেনের ছেলে৷ মাদক নির্মূলে ডিবির অভিযান অব্যাহত থাকবে বলে জানান ডিবি কর্মকর্তা।
স্হানীয় বাসিন্দারা জানান মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর নামে সরকারি একটি দপ্তর থাকলেও কখনো কার্যক্রম দেখতে পায়নি পিরোজপুরবাসী।ডিবির অভিযান ছাড়া মাদক ধরার ঘটনা খুবই কম।