রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সারাদেশে সাংবাদিক নির্যাতন, হুমকি ও হয়রানি বন্ধে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান সাংবাদিক শহিদুল ইসলাম সাতক্ষীরা সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: প্রায় ৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ সাতক্ষীরা সীমান্তে ১ কোটি ৩৮ লাখ টাকার হেরোইন ও মাদক তৈরির রাসায়নিক জব্দ সারাদেশে সাংবাদিক ভাইদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জলঢাকায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় হাতিয়ায় কোরআনের আলো ফাউন্ডেশনের উদ্যোগে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত পিরোজপুর ডিবির হাতে ২০১৫ পিস ইয়াবা ও নগদ ১ লক্ষ টাকা সহ আটক ২ পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হাতিয়ায় ট্রলারডুবিতে নিহত জেলের পরিবারের পাশে বিএনপি নেতা শামীম ন‌ওগাঁর নিয়ামতপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত

হাতিয়ায় কোরআনের আলো ফাউন্ডেশনের উদ্যোগে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপডেট সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ২০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় কোরআনের আলো ফাউন্ডেশনের উদ্যোগে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে হাতিয়ার বিভিন্ন এলাকার প্রায় ১০০ জন হাফেজে কোরআন অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে মোট ৮৬ হাজার টাকা, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।

প্রতিযোগিতাটি চারটি বিভাগে আয়োজন করা হয়। বিভাগগুলো হলো—পাঁচ পারা, ১০ পারা, ২০ পারা ও ৩০ পারা। প্রতিটি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী তিনজন করে মোট ১২ জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়।

তাদের হাতে নগদ অর্থের পাশাপাশি সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। চারটি বিভাগের বিজয়ীদের জন্য মোট ৮৬ হাজার টাকার পুরস্কার নির্ধারণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park