শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী, বিজিবি বলছে, ভয়ের কোনো কারণ নেই রাজশাহীতে ঝটিকা মিছিলের অভিযোগে গ্রেপ্তার ৬ রাজশাহীর গোদাগাড়ীত কিশোর অটোচালক হত্যা, গ্রেপ্তার ৪ নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার কুমিল্লায় আরো ক্রীড়া ও ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হবে’-কুমিল্লায় গণপূর্ত মন্ত্রী দেশের সাধারণ মানুষের সুচিকিৎসা নিশ্চিত করতে মানসিকতার পরিবর্তন করতে হবে : রাষ্ট্রপতি নওগাঁয় বলাকা ক্লিনিকে জমজ সন্তান প্রসবের পর পুত্র নবজাতক নিখোঁজ পুলিশ সুপারের নির্দেশনায় ৭দিন পর নবজাতক উদ্ধার, আটক ২ ন‌ওগাঁর নিয়ামতপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা রিপন আটক পিরোজপুর জেলা গোয়েন্দা সংস্হা (ডিবি)র অভিযানে নেছারাবাদে গ্রেফতার ২ তানোরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে চলছে পুকুর খনন, ধ্বংস হচ্ছে ফসলি জমি

নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার

  • আপডেট সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ১৩ বার পঠিত

মোহাম্মদ সুমন হোসাইন,

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি এর সরাসরি নির্দেশনায় বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করেছে ১৬ বিজিবি।

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) কর্তৃক নওগাঁ সীমান্তে মালিকবিহীন অবস্থায় ভারতীয় হেরোইন আটক করা হয়েছে।

আজ ১৩ নভেম্বর ২০২৬ তারিখ আনুমানিক ১২০০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অধিনায়ক, নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর সার্বিক দিকনির্দেশনায় সহকারী পরিচালক মোঃ দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট এর নেতৃত্বে একটি বিশেষ টহলদল নওগাঁ জেলার পোরশা থানাধীন অত্র ব্যাটালিয়নের অধীনস্থ নীতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনাকালে সীমান্ত পিলার-২৩০/৫২-আর হতে আনুমানিক ০৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে (জিআর-৪৭৮৬৭৯ ম্যাপশিট-৭৮-সি/৮) সুত্রাইল পূর্বগ্রাম মসজিদ মোড় নামক স্থানে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ০.৯৯০ কেজি ভারতীয় হেরোইন আটক করতে সক্ষম হয়।

আটককৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১৯,৮০,০০০/- (উনিশ লক্ষ আশি হাজার) টাকা।

আটককৃত মাদকদ্রব্য নওগাঁ জেলার পোরশা থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ সীমান্ত পারাপার, গরু, মাদক পাচার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি, অধিনায়ক, নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park