বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পার্বতীপুরে সরকারি অনুদান ছাড়াই চলছে তা’লীমুল কোরআন হাফিজিয়া মাদরাসা গোপালগঞ্জে টুঙ্গিপাড়া বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন ন‌ওগাঁর বদলগাছী থানার পুলিশ সদস্যদের সঙ্গে নওগাঁর পুলিশ সুপারের মতবিনিময় ন‌ওগাঁর নিয়ামতপুরে ট্রেড লাইসেন্স সেবা সহজীকরণ ও স্থানীয় সরকার-ব‍্যবসায়ী সহযোগিতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত মোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন ​ মাহবুবার রহমানের মৃত্যুবার্ষিকীতে বিএনপির আলোচনা সভা, নেতাকর্মীদের নির্যাতন নিয়ে ফিরোজের হুঁশিয়ারি চরইশ্বর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মো. নেওয়াজ উদ্দিন টুঙ্গীপাড়া থানায় আগুন দিলো নিষিদ্ধ আ.লীগ- ছাত্রলীগের কর্মীরা পিরোজপুর পুলিশের কুজকাওয়াজ ও কল্যানসভায় বরিশাল রেঞ্জ ডিআইজির যোগদান কুমিল্লার সীমান্তে বিজিবির অভিযানে ৬ মানবপাচারকারী ও এক ভারতীয় নারীকে আটক

দক্ষতা কাজে লাগিয়ে স্বাবলম্বী হওয়ার আহ্বান ইউএনওর

  • আপডেট সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৪৮ বার পঠিত

শরিফুল হাসান,
সালথা(ফরিদপুর)

ফরিদপুরের সালথায় বেকার নারীদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে ১৪ দিনব্যাপী নকশিকাঁথা তৈরির প্রশিক্ষণ শুরু হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পর্যায়ে অপ্রাতিষ্ঠানিক এ প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতা সারা জীবন কাজে লাগবে। সময়ের সঙ্গে অনেক কিছুই পরিবর্তন হবে, কিন্তু কাজের দক্ষতা কখনো বৃথা যাবে না। নিজেদের অর্জিত দক্ষতা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে নারীদের স্বাবলম্বী হওয়ার চেষ্টা করতে হবে। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে তাঁরা নিজেরাই নকশিকাঁথা তৈরি ও বাজারজাত করতে পারবেন। এতে একদিকে যেমন আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, অন্যদিকে পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নেও ভূমিকা রাখবে। তাই প্রশিক্ষণকে শুধু সনদ অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব জীবনে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ টিপু সুলতান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জিয়াউল হক, প্রশিক্ষণে অংশ নেওয়া উপজেলার বেকার যুব নারীরা এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park