বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পার্বতীপুরে সরকারি অনুদান ছাড়াই চলছে তা’লীমুল কোরআন হাফিজিয়া মাদরাসা গোপালগঞ্জে টুঙ্গিপাড়া বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন ন‌ওগাঁর বদলগাছী থানার পুলিশ সদস্যদের সঙ্গে নওগাঁর পুলিশ সুপারের মতবিনিময় ন‌ওগাঁর নিয়ামতপুরে ট্রেড লাইসেন্স সেবা সহজীকরণ ও স্থানীয় সরকার-ব‍্যবসায়ী সহযোগিতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত মোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন ​ মাহবুবার রহমানের মৃত্যুবার্ষিকীতে বিএনপির আলোচনা সভা, নেতাকর্মীদের নির্যাতন নিয়ে ফিরোজের হুঁশিয়ারি চরইশ্বর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মো. নেওয়াজ উদ্দিন টুঙ্গীপাড়া থানায় আগুন দিলো নিষিদ্ধ আ.লীগ- ছাত্রলীগের কর্মীরা পিরোজপুর পুলিশের কুজকাওয়াজ ও কল্যানসভায় বরিশাল রেঞ্জ ডিআইজির যোগদান কুমিল্লার সীমান্তে বিজিবির অভিযানে ৬ মানবপাচারকারী ও এক ভারতীয় নারীকে আটক

জাতীয়তাবাদী পেশাজীবী দলের সিনিয়র ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষাবিদ প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ২৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষাবিদ এবং বিদেশের মাটিতে প্রথম বাংলাদেশি পাসপোর্টধারী উপাচার্য (দারু সালাম বিশ্ববিদ্যালয়) প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

সম্প্রতি সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক সভায় সর্বসম্মতিক্রমে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

বর্ণাঢ্য একাডেমীক ও রাজনৈতিক জীবনের অধিকারী প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান একজন সাবেক ছাত্রনেতা ও যুবনেতা। নব্বইয়ের দশক থেকেই রাজপথের লড়াইয়ে তিনি এক সাহসী ও অগ্রণী সৈনিক হিসেবে সুপরিচিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দেওয়া এই সুপরিচিত মুখ ২০১৯ সাল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের একজন সক্রিয় সংগঠক হিসেবে গণতন্ত্র পুনরুদ্ধারের অভিযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক প্রজ্ঞা, দলের প্রতি অবিচল আনুগত্য, সাংগঠনিক দক্ষতা এবং দূরদর্শী নেতৃত্ব কেন্দ্রীয় নির্বাহী কমিটির সুদৃষ্টি আকর্ষণ করে। এরই স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মানজনক পদে আসীন করা হয়েছে।

নবনির্বাচিত সিনিয়র ভাইস-চেয়ারম্যান হিসেবে প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় করতে এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। সেই সাথে তিনি তাঁর ওপর আস্থা রাখার জন্য কেন্দ্রীয় নির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দের প্রতি, বিশেষ করে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়ার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

বার্তা প্রেরক,

নাফিজ মাহবুব
কেন্দ্রীয় মুখপাত্র
বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল
মোবাইল নম্বরঃ01711168092
ইমেইলঃ nafizmahbub90@gmail.com

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park