
আরিফ বিল্লাহ।পিরোজপুর
পিরোজপুর জেলা পুলিশের বার্ষিক কুচকাওয়াজে অংশগ্রহণ, অভিবাদন গ্রহণ এবং বিশেষ কল্যাণ সভায় যোগদান করেন পিরোজপুর রেঞ্জ ডিআইজি।
১৭ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ মঙ্গলবার সকাল ০৯:০০ টায় পিরোজপুর জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অফিসার ও ফোর্সের সমন্বয়ে বার্ষিক পুলিশ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার । এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবা।
প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) পার্থ চক্রবর্তী, পিপিএম।
প্যারেড পরিদর্শনকালে ডিআইজি মহোদয় ফোর্সের মাঠপর্যায়ের প্যারেড দক্ষতা, শারীরিক ফিটনেস এবং টার্ন-আউটের ওপর ভিত্তি করে চৌকস পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন। প্যারেড শেষে তিনি উপস্থিত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে শৃঙ্খলা, ড্রেস রুলস, স্বাস্থ্য সচেতনতা, পরিচ্ছন্নতা এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
কুচকাওয়াজ শেষে ডিআইজি মহোদয় জেলা পুলিশ লাইন্সের ড্রিলশেডে পিরোজপুর জেলা পুলিশের অফিসার ও ফোর্সদের সাথে এক বিশেষ কল্যাণ সভায় যোগদান করেন। এ সময় তিনি মনোযোগ সহকারে পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তা দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।
উক্ত অনুষ্ঠানে পিরোজপুর জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সর্বস্তরের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।