
স্টাফ রিপোর্টার :
আজ ১৮ নভেম্বর দুপুর ১২ টায় সরেজমিনে গিয়ে দেখা গেছে, পার্বতীপুর উপজেলার তাজনগর চড়কডাঙ্গায় স্থানীয় উদ্যোগে পরিচালিত হচ্ছে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান তা’লীমুল কোরআন হাফিজিয়া মাদরাসা ও এতিমখানাটি । এটি ২০১৬ সালে স্থাপিত । এখানে মুফতি মাওলানা মোঃ মোখছেদুল ইসলামসহ ৬ জন অভিজ্ঞ শিক্ষক দ্বারা পরিচালিত প্রতিষ্ঠানটি। বর্তমানে প্রায় ৭০ এর অধিক শিশু শিক্ষার্থী নূরানী, নাজেরা ও হিফজ বিভাগে পড়াশোনা করছে। প্রতিষ্ঠানটি কোনো সরকারি অনুদান পায় না। স্থানীয় কমিটি ও এলাকাবাসীর সহযোগিতায় শিক্ষকদের বেতন, শিক্ষার্থীদের থাকা-খাওয়া ও পড়াশোনার খরচ চলার কথা জানান মাদরাসা কর্তৃপক্ষ। এ বছর হিফজ সম্পন্নকারী চার পাঁচ জন শিক্ষার্থীকে পাগড়ি পরা হবে । এ উপলক্ষে প্রতিষ্ঠানে দোয়া ও পাগড়ি প্রদান অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। এলাকাবাসীর দাবি, এতিম ও দরিদ্র শিশুদের দ্বীনি শিক্ষার এই প্রতিষ্ঠানটি টিকিয়ে রাখতে সরকারি অনুদান ও স্থায়ী সহযোগিতা প্রয়োজন। স্থানীয় কমিটির সদস্যরা বলেন, সবার আন্তরিক সহযোগিতা পেলে মাদরাসাটিকে আরও বড় পরিসরে এগিয়ে নেওয়া সম্ভব হবে বলে জানান।