
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ত্রিশালে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এজাহারনামীয় আসামী মো. শরীফ আহমেদকে গ্রেফতার করেছে ত্রিশাল থানা পুলিশ।
আজ (১৮ নভেম্বর) ২০২৬ তারিখ রাতে উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের চকরামপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত শরীফ আহমেদ চকরামপুর গ্রামের মৃত রুহুল আমিন মন্ডল ও মোছা. হাসিনা খাতুনের ছেলে এবং তিনি ৫নং রামপুর ইউনিয়ন যুবলীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে তাকে আইনের আওতায় আনে।