শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় পৃথক মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডল ও গাঁজাসহ ১০জন আটক বিভিন্ন মেয়াদে কারাদণ্ড জামায়াতের নেতাকর্মীদের ওপর বিএনপি নেতাদের হামলার অভিযোগে সংবাদ সম্মেলন মোহনপুরে পানের বরজ থেকে নারীর মরদেহ উদ্ধার আমিন আমিন ধ্বনীতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি থেকে পদত্যাগের যেন হিড়িক পড়েছে! একের পর এক সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা দিচ্ছেন স্থানীয় নেতাকর্মীরা গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে আইজিপি’ সঙ্গে *এস*আর*বি ও বি*জি*বি* মহাপরিচালক গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা রাজনৈতিক উত্তেজনার পর টুঙ্গিপাড়ায় ফিরছে স্বস্তির পরিবেশ সালথায় স্প্রে দিয়ে কলা পাকানোর অভিযোগ, ইউএনওর অভিযানে দোকান রেখে পালালেন ব্যবসায়ী কালীগঞ্জে লকডাউনে নাশকতার অভিযোগে ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার

নওগাঁয় পৃথক মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডল ও গাঁজাসহ ১০জন আটক বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

  • আপডেট সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ১১ বার পঠিত

মোঃ আব্দুল আজিজ শেখ ন‌ওগাঁঃ

নওগাঁর পত্নীতলা ও সদর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ ১০ জনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের ‘ক’ ও ‘খ’ সার্কেলের পৃথক দল এসব অভিযান পরিচালনা করে।
অধিদপ্তর সূত্রে জানা যায়, পত্নীতলা উপজেলায় ‘খ’ সার্কেলের অভিযানে ৭০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ সাতজনকে আটক করা হয়। উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এ অভিযানে সাতটি মোবাইল কোর্ট মামলায় তাঁদের সাজা দেওয়া হয়।
আটক ব্যক্তিরা হলেন মো. মিলন (৪০), কাঞ্চন (২৮), খোকন ভূঁইয়া (২২), চঞ্চল ভূঁইয়া (২৬), মনিলাল (৩৫), মো. আতিকুর ইসলাম ও সুবল (৩৬)। তাঁদের মধ্যে ছয়জন পত্নীতলা উপজেলার এবং একজন মহাদেবপুর উপজেলার বাসিন্দা।
আটক প্রথম চারজনকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরার পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। অপর তিনজনকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. জেড. এম. নাহিদ হোসেনের আদালতে প্রত্যেককে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
অন্যদিকে, নওগাঁ সদর উপজেলার চকপ্রাণ, মাস্টারপাড়া, দুবলহাটি ও চকপ্রাসাদ দক্ষিণপাড়াসহ বিভিন্ন এলাকায় ‘ক’ সার্কেলের পরিচালিত পৃথক অভিযানে ২৪০ গ্রাম গাঁজাসহ আরও তিনজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—চকপ্রাণ জোকাবিলা এলাকার আবুল কালাম আজাদের ছেলে মো. ইমন (৩৩), মাস্টারপাড়া এলাকার বাছির মণ্ডলের ছেলে মো. মিলন (৪৫) এবং চকপ্রাসাদ দক্ষিণপাড়া এলাকার মো. আমিরুল ইসলামের ছেলে মো. আটম সরদার।
পরে তাঁদের নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাঈমুর রহমান পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। সাজা শেষে তাঁদের কারাগারে পাঠানো হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুই উপজেলায় পৃথক অভিযানে মোট ১০ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে। এসব অভিযানে প্রসিকিউশন দাখিলকারী হিসেবে দায়িত্ব পালন করেন পত্নীতলায় উপপরিদর্শক মো. আতাউর হোসেন এবং নওগাঁ সদরে উপপরিদর্শক মো. তাজুল ইসলাম।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আলমগীর হোসেন জানান, জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park