
মোঃ আব্দুল আজিজ শেখ নওগাঁরঃ
নিয়ামতপুর উপজেলার নবাগত সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ান সরদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাব এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) নিয়ামতপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ।
এ সময় নবাগত সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ান সরদারকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান সাংবাদিক সংগঠন দুটির নেতৃবৃন্দ। সাক্ষাৎকালে উপজেলার বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা ও মতবিনিময় হয়।
শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন নিয়ামতপুর উপজেলা শাখার সভাপতি মোঃ আব্দুল আজিজ শেখ, সাধারণ সম্পাদক আইনুল হক, আবু তালেব, কার্যনির্বাহী সদস্য সিরাজুল ইসলাম, সোনজিত কুমার দাস, সিনিয়র সাংবাদিক নুরুল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ নবাগত সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ান সরদারের দায়িত্ব পালনকালে সার্বিক সফলতা কামনা করেন এবং উপজেলার উন্নয়ন, জনসেবা ও প্রশাসনিক কার্যক্রমে সাংবাদিকদের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।