বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জলঢাকায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ন‌ওগাঁর পত্নীতলায় ৬০০পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ন‌ওগাঁর নিয়ামতপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার যোগদান করে মোঃ হেলালউদ্দিন ভুইয়া গোপালগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ প্রদর্শনী শুরু কুমিল্লা সীমান্তের আকাশে রহস্যময় ড্রোন কুমিল্লা সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অবস্থানের খবরে বিএনপির বিক্ষোভ কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা শরণখোলা উপজেলায় জাতীয় প্রানি সম্পাদ সপ্তাহ ২০২৬ এর শুভ উদ্বোধন পার্বতীপুরে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ পালিত

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে ত্রিশালে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ২০ বার পঠিত

‎
‎ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
‎
‎”রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‎
‎বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
‎
‎পরে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত জাহান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য ডাঃ মাহাবুবুর রহমান লিটন, এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মোজাহিদুল ইসলাম,উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. নাজনীন সুলতানা, সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহানা নাজনীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া ও যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান মৃধা এবং অন্যান্য কর্মকর্তা ও খামারি প্রতিনিধিরা।

‎এ-সময় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং খামারিদের দক্ষতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরা হয়।
‎
‎এ আয়োজন প্রাণিসম্পদ উন্নয়নে ত্রিশালের অগ্রগতিকে আরও গতিশীল করবে বলে মনে করছেন খামারি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
‎

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park