
স্টাফ রিপোর্টার :
আজ ২৬ নভেম্বর সকাল ১০ টার দিকে উপজেলার হলরুমে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ – ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ” — এ নিয়েই পার্বতীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয। এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, পার্বতীপুর। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের অফিসার ডাঃ পবিত্র কুমার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, খামারি, উদ্যোক্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সাদা ক্যাপ পরে খামারি ও উদ্যোক্তা অনুষ্ঠানে অংশ নেন। আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার শাহিনুর ইসলাম। উপজেলা মৎস্য অফিসার মোঃ খালেদ মোশারফ, পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ, বিএনপি নেতা আমিনুল ইসলাম শাহ ও আনোয়ারুল ইসলাম প্রমুখ । উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি এবার এই খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দেওয়ার লক্ষ্য নিয়ে সপ্তাহটি পালিত হবার কথা জানান। তারা আরও বলছে, আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে গবাদিপশু ও হাঁস-মুরগি পালন ও নিয়মিত টিকাদান, রোগ প্রতিরোধ, উন্নত জাতের পশু পালন করা এবং মানসম্মত খাদ্য সরবরাহের মাধ্যমে উৎপাদন বাড়ানোর কথাও জানান । এ ক্ষেত্রে প্রাণিসম্পদ দপ্তর খামারিদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন। এছাড়া নিরাপদ প্রাণিজ আমিষ — দুধ, ডিম ও মাংস উৎপাদন বৃদ্ধি, নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে খামারিদের আরও বেশি পশুপালনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।