
মোঃ আব্দুল আজিজ শেখ নওগাঁঃ
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মুর্শিদা খাতুন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ান সরদার ও উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম। এছাড়াও উপজেলা মেডিকেলের প্রধান ফয়সাল নাহিদ পবিত্র বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভায় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, পশুপালন, গবাদিপশুর স্বাস্থ্যসেবা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং প্রাণিসম্পদ খাতের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি ও কৃষকের জীবনমান উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়।বক্তারা বলেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতি, পুষ্টি নিরাপত্তা ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতের উন্নয়নে আধুনিক প্রযুক্তি, সঠিক পরিচর্যা, রোগ প্রতিরোধ ও খামারিদের সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। প্রাণিসম্পদের উন্নয়নে সরকারি সেবার পাশাপাশি খামারিদের আন্তরিক উদ্যোগও জরুরি।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের এ কর্মসূচির মাধ্যমে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও খামারিদের সচেতনতা বৃদ্ধিতে নতুন উৎসাহ সৃষ্টি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।