বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জলঢাকায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ন‌ওগাঁর পত্নীতলায় ৬০০পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ন‌ওগাঁর নিয়ামতপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার যোগদান করে মোঃ হেলালউদ্দিন ভুইয়া গোপালগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ প্রদর্শনী শুরু কুমিল্লা সীমান্তের আকাশে রহস্যময় ড্রোন কুমিল্লা সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অবস্থানের খবরে বিএনপির বিক্ষোভ কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা শরণখোলা উপজেলায় জাতীয় প্রানি সম্পাদ সপ্তাহ ২০২৬ এর শুভ উদ্বোধন পার্বতীপুরে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ পালিত

ন‌ওগাঁর পত্নীতলায় ৬০০পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ১২ বার পঠিত

মোঃ আব্দুল আজিজ শেখ ন‌ওগাঁঃ

নওগাঁর পত্নীতলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে পুলিশ সুপার নওগাঁ মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের গোপীনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি মোঃ সুমন (৩৫)। তিনি নওগাঁর বদলগাছী উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের হলুদবিহার গ্রামের মোঃ ময়েন উদ্দিনের ছেলে। পুলিশের দাবি, গ্রেপ্তারের সময় তার হেফাজত থেকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ওই এলাকায় সন্দেহভাজন মাদক ব্যবসায়ী সুমনকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত সুমনের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park