শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাধাকানাই সততা যুব কল্যাণ ফাউন্ডেশনের ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন ত্রিশালের আশরাফুল একাদশ ‎ শিবগঞ্জে পৃথক অভিযানে ৪৫ বোতল ভারতীয় মদ ও ১টি গরু জব্দ করল ৫৩ বিজিবি ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার-৪ কিশোর গ্যাং মূর্তিমান আতঙ্ক: এস এম মাসুদ রানা নতুন ভবনে নওগাঁ জেলা পুলিশের ট্রাফিক বিভাগের কার্যক্রম উদ্বোধন করলেন পুলিশ সুপার নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার জুমার খুতবার সময় ঝিনাইদহে ছাত্রলীগের ঝটিকা মিছিল লকডাউন ঘিরে উত্তাল গোপালগঞ্জ, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল ঢাকার বিকল্প শহর হতে যাচ্ছে কেরানীগঞ্জ, ৩ হাজার একর জমিতে নতুন নগর গড়ার পরিকল্পনা ফরিদপুরে বিস্ফোরক মামলার আসামিসহ আটক ৪, দুজনের কারাদণ্ড

বিস্ফোরণের পর রাজশাহীতে গোপনে চিকিৎসা নিচ্ছিলেন বোমা তৈরির কারিগর

  • আপডেট সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ১৬ বার পঠিত

মোঃ সোহেল রানা
রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে হাত বোমা বিস্ফোরণে একজন নিহত হওয়ার ঘটনায় আহত হয়ে রাজশাহীতে গোপনে চিকিৎসা নিচ্ছিলেন নাজমুল করিম ওরফে নুরুল। নগরীর তেরোখাদিয়া পশ্চিমপাড়ার একটি ভাড়া বাসায় তাঁর চিকিৎসা চলছিল। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাঁকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)। পরে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়।মানচিত্র দেখুন

নাজমুল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পারচৌকা এলাকার বাসিন্দা। এলাকায় তাঁর একটি চায়ের দোকান রয়েছে। এসআরবি-৫-এর দাবি, তিনি ককটেল তৈরির কারিগর এবং নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের সঙ্গে জড়িত।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী নগরীর তেরোখাদিয়া পশ্চিমপাড়ার একটি বাসায় অভিযান চালায় এসআরবি-৫-এর সদস্যরা। অভিযানের সময় নাজমুলের শরীরে স্যালাইন চলছিল। পরে তাঁকে স্যালাইনসহ ব্যাটালিয়নের অ্যাম্বুলেন্সে করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ সময় বাসার ভাড়াটিয়া নারী ও নাজমুলের স্ত্রীকেও হাসপাতালে নেওয়া হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (২৫ নভেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পারচৌকা এলাকায় ককটেল তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন টমাস আলী। তিনি চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের ব্যক্তিগত সহকারী ছিলেন। বিস্ফোরণে আহত আরও তিনজন ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাঁদের মধ্যে নাজমুলও ছিলেন।

আহত নাজমুল প্রথমে রাজশাহী নগরীর একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নেন। পরে পূর্বপরিচিত এক নারীর তেরোখাদিয়া পশ্চিমপাড়ার ভাড়া বাসায় আশ্রয় নেন। ওই বাসার মালিক রাজশাহী কলেজের ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক মো. আলাউদ্দিন।

বাসার ভাড়াটিয়া নারী জানান, নাজমুল তাঁদের পূর্বপরিচিত। বুধবার ক্লিনিকে চিকিৎসা নেওয়ার পর তাঁর স্ত্রী তাঁকে ওই বাসায় নিয়ে আসেন। বৃহস্পতিবার ড্রেসিং করানোর পর তাঁরা গ্রামের বাড়িতে চলে যাবেন বলে জানিয়েছিলেন। তবে বৃহস্পতিবার দুপুরে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি এসে নাজমুলের শরীরে স্যালাইন লাগিয়ে দিয়ে যান। সন্ধ্যার পর এসআরবি সদস্যরা এসে বাসাটি ঘিরে ফেলেন।

ওই নারী দাবি করেন, নাজমুল কীভাবে আহত হয়েছেন, তা তিনি জানতেন না। তবে বাসায় অবস্থানকালে নাজমুল তাঁকে জানান, বিস্ফোরণের সময় তিনি ঘটনাস্থলে ছিলেন এবং তাঁকে মোটরসাইকেলে করে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল।

এসআরবি-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সল ইসতিয়াক বলেন, অভিযান চালিয়ে ওই বাসা থেকে শুধু নাজমুলকে আটক করা হয়েছে। তাঁর চিকিৎসার প্রয়োজন হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশের হেফাজতে তাঁর চিকিৎসা চলবে। বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে। সুস্থ হলে আদালতে হাজির করা

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park