
মোঃ আব্দুল আজিজ শেখ নওগাঁঃ
শুক্রবার (২৭ নভেম্বর) মান্দা থানার পুলিশের মাদকবিরোধী ও ওয়ারেন্ট তামিল ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঘোনা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মান্দা থানার এসআই মোহাম্মদ আব্দুর রহমান, এএসআই রবিউল ইসলাম ও এএসআই মো. আসাদ মাদকবিরোধী এবং ওয়ারেন্ট তামিল ডিউটি করার সময় জানতে পারেন, ঘোনা গ্রামের মোহাম্মদ আব্বাস আলী মাদকদ্রব্য গাঁজা বিক্রি করছেন। পরে ওই তথ্যের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালানো হয়।
অভিযানে আব্বাস আলীর গোয়ালঘর তল্লাশি করে গোবরের খড়ির নিচে লুকানো নীল রঙের পলিথিনে মোড়ানো অবস্থায় গাঁজা পাওয়া যায়। পুলিশের উপস্থিতিতে অভিযুক্ত আব্বাস আলী নিজ হাতে গাঁজা বের করে দিলে তা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার পরিমাণ ১ কেজি ১০০ গ্রাম। পরে বেলা ১১টা ৪৫ মিনিটে উদ্ধার করা গাঁজার জব্দ তালিকা প্রস্তুত করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার মোহাম্মদ আব্বাস আলীর বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে বলে মান্দা থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন জানিয়েছে।