শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাধাকানাই সততা যুব কল্যাণ ফাউন্ডেশনের ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন ত্রিশালের আশরাফুল একাদশ ‎ শিবগঞ্জে পৃথক অভিযানে ৪৫ বোতল ভারতীয় মদ ও ১টি গরু জব্দ করল ৫৩ বিজিবি ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার-৪ কিশোর গ্যাং মূর্তিমান আতঙ্ক: এস এম মাসুদ রানা নতুন ভবনে নওগাঁ জেলা পুলিশের ট্রাফিক বিভাগের কার্যক্রম উদ্বোধন করলেন পুলিশ সুপার নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার জুমার খুতবার সময় ঝিনাইদহে ছাত্রলীগের ঝটিকা মিছিল লকডাউন ঘিরে উত্তাল গোপালগঞ্জ, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল ঢাকার বিকল্প শহর হতে যাচ্ছে কেরানীগঞ্জ, ৩ হাজার একর জমিতে নতুন নগর গড়ার পরিকল্পনা ফরিদপুরে বিস্ফোরক মামলার আসামিসহ আটক ৪, দুজনের কারাদণ্ড

ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার-৪

  • আপডেট সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ৩০ বার পঠিত

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় থানা পুলিশের পৃথক অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলার তদন্তে পাওয়া এক পলাতক আসামি, মাদকসহ দুই ব্যক্তি ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে এক কেজি গাঁজা ও ছয় বোতল হুইস্কি উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ নভেম্বর) ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার তদন্তে পাওয়া পলাতক আসামি মো. মনির হোসেন ভূঁইয়া (৪৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার গোপালনগর গ্রামের বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য। মামলাটি ব্রাহ্মণপাড়া থানায় ৭ নভেম্বর দায়ের করা হয়েছিল।
এদিকে, ২৬ নভেম্বর দুপুরে উপজেলার শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি (অনন্তপুর) এলাকায় অভিযান চালিয়ে মো. রাসেল (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ছয় বোতল হুইস্কি উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
একই দিন বিকেলে শশীদল ইউনিয়নের মল্লিকারদিঘীরপাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেলপথের পাশে আইফল রমিজ আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে মো. আরিফুল ইসলাম (৩৪)কে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে, ২৭ নভেম্বর ব্রাহ্মণপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার ব্রাহ্মণপাড়া এলাকার বাসিন্দা।
ঘটনা সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, পৃথক অভিযানে গ্রেপ্তার চার আসামিকে শুক্রবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park