শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাধাকানাই সততা যুব কল্যাণ ফাউন্ডেশনের ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন ত্রিশালের আশরাফুল একাদশ ‎ শিবগঞ্জে পৃথক অভিযানে ৪৫ বোতল ভারতীয় মদ ও ১টি গরু জব্দ করল ৫৩ বিজিবি ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার-৪ কিশোর গ্যাং মূর্তিমান আতঙ্ক: এস এম মাসুদ রানা নতুন ভবনে নওগাঁ জেলা পুলিশের ট্রাফিক বিভাগের কার্যক্রম উদ্বোধন করলেন পুলিশ সুপার নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার জুমার খুতবার সময় ঝিনাইদহে ছাত্রলীগের ঝটিকা মিছিল লকডাউন ঘিরে উত্তাল গোপালগঞ্জ, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল ঢাকার বিকল্প শহর হতে যাচ্ছে কেরানীগঞ্জ, ৩ হাজার একর জমিতে নতুন নগর গড়ার পরিকল্পনা ফরিদপুরে বিস্ফোরক মামলার আসামিসহ আটক ৪, দুজনের কারাদণ্ড

শিবগঞ্জে পৃথক অভিযানে ৪৫ বোতল ভারতীয় মদ ও ১টি গরু জব্দ করল ৫৩ বিজিবি

  • আপডেট সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ১২ বার পঠিত

[চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি]

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ৪৫ বোতল ভারতীয় মদ ও একটি গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজার মূল্য ১ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
শুক্রবার (২৭ নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার গোপন তথ্যের ভিত্তিতে ৫৩ বিজিবির অধীনস্থ ওয়াহেদপুর বিওপির একটি বিশেষ টহলদল শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের শ্যামপুর গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে ৪৫ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ৬৭ হাজার ৫০০ টাকা।

একই দিন ভোর আনুমানিক ৫টা ২০ মিনিটে রঘুনাথপুর বিওপির আরেকটি বিশেষ টহলদল পাঁকা ইউনিয়নের শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের একটি ভারতীয় গরু জব্দ করে।

জব্দকৃত মদ শিবগঞ্জ থানায় এবং গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিব আহমেদ, পিএসসি বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সীমান্ত এলাকায় সর্বদা দায়িত্ব পালন করছে। সীমান্ত সুরক্ষা, পুশ-ইন ও অবৈধ অনুপ্রবেশ রোধসহ মাদক ও চোরাচালান দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park