সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

মাদারীপুরের খোয়াজপুর ইউনিয়নের মধ্যেরচক এলাকায় সিদ্দিক খান নামে এক ব্যবসায়ীকে মারধর করে আট লক্ষ টাকা ছিনতাই।

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ১০৮ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মধ্যেরচক এলাকায় আজ মঙ্গলবার সকালে সিদ্দিক খান নামে এক ব্যবসায়ীকে মারধর করে আট লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এই ঘটনায় আহত সিদ্দিক খানকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত সিদ্দিক মাদারীপুর সদর উপজেলার রাজারচর গ্রামের লতিফ খানের ছেলে। তবে পুলিশ বলছে, মামলা সংক্রান্ত বিরোধের জের ধরে মারামারির ঘটনা ঘটেছে।

স্থানীয় ও মাদারীপুর হাসপাতাল সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার রাজারচর গ্রামের সিদ্দিক খান ব্যবসায়িক কাজে মাদারীপুর শহরে আসছিলেন। আসার পথে শরীয়তপুর-মাদারীপুর আঞ্চলিক সড়কের মধ্যেরচক এলাকার ফাঁকা জায়গায় পেয়ে তাকে মারধর করে এবং টাকা ছিনতাই করে। পরে স্থানীয়রা এগিয়ে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে সিদ্দিককে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে।

আহত সিদ্দিক বলেন, ‘আমি অটোরিক্সায় করে মাদারীপুর শহরে আসছিলাম ব্যবসায়িক কাজে। এ সময় সর্বহারা পার্টির সক্রিয় সদস্য ঈমান ফরাজী, রাসেল ফরাজী ও লুৎফর ফরাজী আমাকে মারধর করে আমার কাছে থাকা আট লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে যায়। আমি এর বিচার চাই। ‘

তিনি আরও জানান, অভিযুক্ত ঈমান ফরাজী নিষিদ্ধ ঘোষিত সর্বহারা পার্টির সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে মাদারীপুর সদর থানায় একাধিক মামলা রয়েছে।

মাদারীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আবু সফর জানান, সিদ্দিক নামে একজনকে রোগী মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসা চলছে।

এ ব্যাপারে মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলমের দাবি, আহত ব্যক্তি একটি মামলা বাদী। মামলার বাদী এবং আসামিরা একই অটোরিক্সায় ছিলেন। মামলা সংক্রান্ত বিষয় নিয়ে মারধরের ঘটনা ঘটেছে। আহত ব্যক্তি অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park