সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কালীগঞ্জে পিকআপের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত – কন্যাসহ আহত ৩

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ৯৮ বার পঠিত

মোঃ মাসুদ রানা , ঝিনাইদহ প্রতিনিধি ঃ

ঝিনাইদহ কালীগঞ্জে মাছের পিকআপের ধাক্কায় ইঞ্জিনচালিত ভ্যানের যাত্রী স্বামী-সাব্দার হোসেন (৪৮) ও স্ত্রী পারভিনা বেগম (৪০) নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে তাদের মেয়ে সাথী (২৫) সহ ৩ জন। আহতদের প্রথমে কালীগঞ্জ ও পরে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোর ৬ টার দিকে মোবারকগঞ্জ চিনিকল ফটকের সামনে। তাদের বাড়ি জেলার সদর উপজেলার বিষয়খালী গ্রামে। তারা সকলেই বাড়ি থেকে ইঞ্জিনচালিত ভ্যানযোগে যশোরে ডাক্তার দেখাতে যাচ্ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার ভোরে সাব্দার হোসেন তার পরিবারের সদস্যদের নিয়ে যশোর ডাক্তার দেখাতে যাচ্ছিল। তারা যশোর – ঝিনাইদহ মহাসড়কের মোচিক গেটের সামনে গেলে পেছন থেকে একটি মাছবাহী পিকআপ এসে ভ্যানটিতে সজোরে ধাক্কা দেয়। এ সময় ভ্যানে থাকা সাব্দারের পরিবারের সদস্যরা সড়কের উপরে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে যশোর ও কালীগঞ্জ হাসপাতালে নেয়ার পথে সাব্দার হোসেন এবং তার স্ত্রী পারভিনা বেগম মারা যায়। অপরদিকে তাদের মেয়ে সাথী খাতুন,তার শিশুপুত্র আরাফাত হোসেন (৭) ভ্যানচালক আব্দুল করিমকে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করে। আহতদের অবস্থার অবনতি হলে পরে তাদেরকে যশোর সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
কালীগঞ্জ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আরিফুল ইসলাম জানান, হাসপাতালে পৌছানোর আগেই পারভিনা বেগম মারা গেছে। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে যশোর সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্ল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park