সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

মানিকগঞ্জে প্রধান শিক্ষককে কুপিয়ে জখম করার ঘটনায় সেই ছাত্র গ্রেফতার করেছে র‌্যাব ৪।

  • আপডেট সময় : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ১৫৭ বার পঠিত

আকাশ চৌধুরী

মানিকগঞ্জে মিজানুর রহমান নামে এক স্কুল শিক্ষককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার ঘটনায় ওই স্কুলের বহিষ্কৃত ছাত্র রাজু আহমেদকে গ্রেফতার করেছে র‌্যাব ৪ মানিকগঞ্জ সিপিসি – ৩
ভোর ৪টার দিকে পালানোর সময় ঢাকার মহানগরীর বাড্ডা থানা এলাকার থেকে রাজুকে গ্রেফতার করে র‌্যাব।

সোমবার (১০ এপ্রিল) বেলা ৩টার দিকে মানিকগঞ্জ র‌্যাব কার্যায়লে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, র‌্যাব ৪ মানিকগঞ্জ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আরিফ হোসেন।

এর আগে রোববার (৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার বালিরটেক এলাকায় ওই প্রধান শিক্ষককে কোপানোর ঘটনা ঘটে।গ্রেফতারকৃত রাজু আহমেদ উপজেলার খাবাশপুর আদর্শ কলেজের দপ্তরী শহিদুল ইসলামের ছেলে। সে মানিকগঞ্জ সদর উপজেলার খাবাশপুর লাবণ্য প্রভা উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেণীতে পড়তো। হামলার শিকার মিজানুর রহমান ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

জানা যায়, রাজু আহমেদ ২০২২ সালে মানিকগঞ্জ সদর উপজেলার খাবাশপুর লাবণ্য প্রভা উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেণীতে পড়াশোনা করার সময় স্কুলের নিয়ম শৃঙ্খলা অমান্য করে চলত সে। এছাড়া বিদ্যালয়ের শিক্ষকসহ সকলের সাথে খারাপ আচরণ ও পরিক্ষায় অসদুপায় অবলম্বন এবং প্রায় সময়ই ছাত্রীদের উত্যক্ত করতো। এনিয়ে তাকে সাবধান করা হলেও সে সংশোধন হয়নি। পরে তাকে স্কুল থেকে বহিষ্কার করা হয়। এসময় রাজু স্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমানের উপর ক্ষিপ্ত হয়। এরই জেরে গত রোববার বেলা সোয়া ১২ দিকে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান স্কুলে আসার পথে বালিরটেক বাজারে আসা মাত্রই পিছন থেকে রাজু ও তার সহযোগীরা মিজানুর রহমানকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে নিউরো সাইন্স হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park