বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আমড়াতলীতে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রে শাহীন, ভোটের মাঠে হিসাব পাল্টানোর আভাস আওয়ামীলীগের সকল নৈরাজ্য এবং সহিংসতার প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ৫৪৪ ত্রিশালে যুবলীগ নেতা শরীফ আহমেদ গ্রেফতার জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত: ৩-০ গোলে বিজয়ী এইচএসসি প্রথম বর্ষ চাঁপাইনবাবগঞ্জে মাদকের বিরুদ্ধে বড় সাফল্য: নগদ ১৫ লাখ টাকা ও সিরাপসহ গ্রেপ্তার ৩ জসিমের নেতৃত্বে চলছে পপুলার ও জমজম? মাজার রোডে হোটেল ঘিরে অনুসন্ধানে নানা অভিযোগ বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ বরাদ্দকৃত সার কৃষকদের হাতে পৌঁছানোর আগেই উধাও: এক দিনেই শূন্য হয়ে যায় গোডাউন!

আমড়াতলীতে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রে শাহীন, ভোটের মাঠে হিসাব পাল্টানোর আভাস

  • আপডেট সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ১৮ বার পঠিত

এ.কে. পলাশ, কুমিল্লা

কুমিল্লার আদর্শ সদর উপজেলার ৪ নম্বর আমড়াতলী ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে ইতোমধ্যে সরগরম হয়ে উঠেছে সম্ভাব্য প্রার্থীদের মাঠ। আগামী জানুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকায় চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে নানা আলোচনা, হিসাব-নিকাশ ও জনমত যাচাই। নামে-বেনামে অনেকের প্রার্থিতার কথা শোনা গেলেও ভোটের মাঠে কার অবস্থান কতটা শক্ত, তা নিয়ে রয়েছে নানা প্রশ্ন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সম্ভাব্য প্রার্থীদের মধ্যে কেউ নির্বাচনকে দেখছেন ব্যক্তিগত ও আর্থিক স্বার্থসংশ্লিষ্ট সুযোগ হিসেবে, কেউ আবার শখের বশে প্রার্থী হওয়ার আগ্রহ দেখাচ্ছেন। তবে এসব আলোচনার মধ্যেই চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন শাহীন আহমেদ শরীফ।
স্থানীয়দের দাবি, শাহীন আহমেদ শরীফ শুধু আমড়াতলী ইউনিয়নেই নন, আশপাশের এলাকাতেও সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে পরিচিতি অর্জন করেছেন। তার বাবার নামে করা মফিজ উদ্দিন ফাউন্ডেশনের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সহযোগিতা এবং ব্যক্তিগত উদ্যোগে জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ততার কারণে তাঁর প্রতি সাধারণ মানুষের একটি ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।
সংশ্লিষ্টদের মতে, তাঁর এই তৎপরতা কেবল আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে শুরু হয়নি। দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছেন তিনি। আর সেই অভিজ্ঞতা ও স্থানীয়দের উৎসাহ থেকেই চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার আগ্রহ তৈরি হয়েছে।
নির্বাচনী মাঠের আরেকটি আলোচিত বিষয় হচ্ছে দলীয় মনোনয়ন। সম্ভাব্য অনেক প্রার্থী দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় থাকলেও শাহীন আহমেদ শরীফ আগে থেকেই সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন বলে স্থানীয়দের ভাষ্য।
রাজনৈতিক অঙ্গন ও স্থানীয় সচেতন মহলেও তাঁকে নিয়ে চলছে আলোচনা। বিশেষ করে বিএনপির দলীয় মনোনয়ন কিংবা স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাঁর নির্বাচনে অংশগ্রহণের সম্ভাবনা নিয়ে নানা হিসাব কষছেন স্থানীয়রা। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় বিএনপির কয়েকজন নেতা-কর্মী জানান, শাহীন আহমেদ শরীফকে দলীয় মনোনয়ন দেওয়া হলে তা দলের জন্য ইতিবাচক সিদ্ধান্ত হতে পারে। তাঁদের মতে, স্থানীয় পর্যায়ে তাঁর সামাজিক পরিচিতি ও জনসম্পৃক্ততা নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তবে শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন কার ভাগ্যে জুটবে, কারা স্বতন্ত্র প্রার্থী হবেন এবং ভোটাররা কাকে বেছে নেবেন-তা নির্ধারিত হবে নির্বাচনী প্রক্রিয়া ও ভোটের মাঠের বাস্তবতায়।
সব মিলিয়ে আমড়াতলী ইউনিয়নের আসন্ন নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার আবহ তৈরি হচ্ছে। এখন দেখার বিষয়, দীর্ঘদিনের সমাজ সেবামূলক কর্মকাণ্ডের পরিচিতিকে নির্বাচনী সমর্থনে কতটা রূপ দিতে পারেন শাহীন আহমেদ শরীফ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park