মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১ পিরোজপুরের কাউখালীতে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবা সহ আটক ১। ১০ নভেম্বরের কর্মসূচি ঘিরে সতর্ক পুলিশ, সড়কে মহড়া ন‌ওগাঁর নিয়ামতপুরে ৫০ লিটার চোলাইমদসহ ৩ জন গ্রেপ্তার নওগাঁর নিয়ামতপুর উপজেলার গুজিশহর স্কুল মাঠে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় জেডি মদ এবং ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ রাজশাহীতে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা: ঢাকায় প্রধান আসামি ড্যানি গ্রেপ্তার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে রাজশাহীতে মহানগর ছাত্রদলের বিশাল মোটরসাইকেল মিছিল দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের ১২ সদস্যসহ গ্রেপ্তার ১৪ কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০৭ নেতাকর্মী গ্রেফতার

নীলফামারীর গোয়েন্দা সদস্য পরিচয়ে যুবক আটক।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ২৩৪ বার পঠিত

বাসুদেব রায়
নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় গোয়েন্দা সদস্য পরিচয় দিয়ে চাঁদা দাবি করায় রুবেল মিয়া (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (১২ এপ্রিল) রাতে উপজেলার গাড়াগ্রাম বাসস্ট্যান্ড মোড়ে একটি খাবার হোটেল থেকে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে একটি ভুয়া পরিচয়পত্র, একটি স্ট্যাম্পের ফটোকপি ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। রুবেল মিয়া একই উপজেলার রনচন্ডি ইউনিয়নের কিসামত গ্রামের হামিদুল ইসলামের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার রাতে রুবেল মিয়া গাড়াগ্রাম বাসন্ট্যান্ড মোড়ের ‘আব্বাসিয়া’ নামে একটি খাবার হোটেলে যান। সেখানে গিয়ে তিনি নিজেকে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) জুনিয়র ইনচার্জ অফিসার পরিচয় দিয়ে একটি কার্ড প্রদর্শন করেন। এ সময় তিনি হোটেলে অপরিষ্কার ও নোংরা পরিবেশে খাবার পরিবেশনের অভিযোগ তোলেন এবং হোটেল মালিক আইয়ুব আলীর কাছ ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। এতে হোটেল মালিক ও গ্রাহকদের মাঝে সন্দেহের সৃষ্টি হলে তাকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ এসে জিজ্ঞাসা করে নিশ্চিত হয় তিনি গোয়েন্দা বাহিনীর সদস্য নন। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park