সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

বিয়ের দাবিতে স্কুল শিক্ষকের বাড়িতে প্রেমিকা, প্রেমিক স্কুল শিক্ষক উধাও।

  • আপডেট সময় : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
  • ১৫৬ বার পঠিত

মোঃ মনিরুজ্জামান তালুকদার
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:

প্রায় এক বছর আগে বরিশালে এক অনুষ্ঠানে বসে স্কুল শিক্ষক মোঃ মহিবুল্লাহ সুমনের সঙ্গে ঝালকাঠী সদর উপজেলার এক যুবতীর পরিচয় হয়। তারা দুজনেই এল এল বি’তে অধ্যয়নরত এবং ব্যাচমেট। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং ঐ ভুক্তভোগী নারীকে বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দেয়।তার মিথ্যা কথার ফাঁদে পা দিলে, বিভিন্ন ধরনের কৌশলে অবলম্বন করে মোঃ মহিবুল্লা সুমন ঐ নারীর সঙ্গে একাধিকবার তারা শাররীক সম্পর্কেও লিপ্ত হয়। পরবর্তীতে মোঃ মহিবুল্লা সুমন কে ওই যুবতী বিয়ের জন্য চাপ দিলে মোঃ মহিবুল্লা সুমন যুবতীর সঙ্গে বিয়েতে অস্বীকৃতি জানায়।
তাই নিরুপায় হয়ে ঐ যুবতী মোঃ মহিবুল্লা সুমনের বাড়িতে অবস্থান নেয় । বৃহস্পতিবার সকাল থেকে ওই যুবতী সমুনের বাড়িতে রয়েছে।
ঘটনাটি ঘটেছে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পূর্ব হাজিপুর গ্রামে।
বর্তমানে স্কুল শিক্ষক মোঃ মহিবুল্লা সুমন পলাতক রয়েছে।
মোঃ মহিব্বুল্লাহ সুমন কলাপাড়া উপজেলার ৫ নং নীলগঞ্জ ইউনিয়নের আক্কেলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হিসেবে চাকরি করেন।
ওই যুবতী জানায়, সুমন বিয়ের প্রলোভন দেখিয়ে আমার সঙ্গে একাধিকবার শাররীক সম্পর্কে জড়িয়েছে। পরে আমি তাকে বিয়ের জন্য বলি। কিন্তু সে বিভিন্ন তালবাহানা করে। পরবর্তীতে আমি তার বাড়িতে অবস্থান নেয়ার পর সে আমাকে ফোন দিয়ে বরিশাল যেতে বলে। আমি তার কথায় রাজি হইনি। আমাকে সুমন এবং তার পরিবার, মেনে না নিলে আমি আত্মহত্যা করবো।
শিক্ষক সুমনের পিতা,মোঃ বাশার সিকদার জানান, এই মেয়ে আমাদের বাড়িতে আসার পরই আমার ছেলেকে খুজে পাচ্ছিনা। এখন এই মেয়েকে নিয়ে আমরা নিজেরাই সমস্যায় ভুগছি।
কলাপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন ,জানান বিষয়টি আমি জেনেছি। এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হইবে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন জানান, এঘটনা আমি কিছু আগে আপনাদর সাংবাদিকদের কাছ থেকেই শুনলাম। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park