মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১ পিরোজপুরের কাউখালীতে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবা সহ আটক ১। ১০ নভেম্বরের কর্মসূচি ঘিরে সতর্ক পুলিশ, সড়কে মহড়া ন‌ওগাঁর নিয়ামতপুরে ৫০ লিটার চোলাইমদসহ ৩ জন গ্রেপ্তার নওগাঁর নিয়ামতপুর উপজেলার গুজিশহর স্কুল মাঠে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় জেডি মদ এবং ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ রাজশাহীতে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা: ঢাকায় প্রধান আসামি ড্যানি গ্রেপ্তার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে রাজশাহীতে মহানগর ছাত্রদলের বিশাল মোটরসাইকেল মিছিল দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের ১২ সদস্যসহ গ্রেপ্তার ১৪

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

  • আপডেট সময় : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ১৮৫ বার পঠিত

মোঃ মাসুদ রানা, ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহ সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত। কালীগঞ্জে বারবাজার হাইওয়ে থানার সামনে মহাসড়কে মোটর সাইকেল ও সবজী বহন করা পিক-আপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী হামিদুর রহমান (৪০)নিহত ও মহেশপুর উপজেলার দত্তনগর জিন্নানগর রোডে গুড়দা পদ্মপুকুর কলেজের নিকটে সাকিল (২৫) নামে আরো এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।

জানা গেছে, শনিবার সকাল ১১ টার দিকে কালীগঞ্জ উপজেলার বারবাজার হাইওয়ে থানার সামনে পিকআপ ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল আরোহী হামিদুর রহমান পিক-আপের নিচে পড়ে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। প্রাথমিকভাবে জানাগেছে, নিহত হামিদুর রহমান চুয়াডাঙ্গায় নিরোলাক পেইন্টে চাকরি করেন।
এ ব্যপারে বারবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ দুর্ঘটনায় মঞ্জুরুল ইসলাম জানান নিহত যুবক হামিদুর রহমান শনিবার সকালে
চুয়াডাঙ্গা থেকে অফিসিয়াল আলোচনা সভায় উদ্দেশ্যে যশোর যাচ্ছিলেন। পথিমধ্যে, বারো বাজার হাইওয়ে থানার সামনে এসে পৌঁছালে, পিকআপ এর সাথে মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী হামিদুর রহমান ঘটনাস্থলে মারা যায়। তার মৃত দেহ উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

অপরদিকে, শুক্রবার বিকালে মহেশপুর উপজেলার দত্তনগর জিন্নানগর রোডে গুড়দা পদ্মপুকুর কলেজের নিকটে সাকিল (২৫) নামে আরো এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park