সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

সাতক্ষীরায় আবারও ৮ হাজার কেজি কৃত্রিমভাবে পাকানো আম জব্দপূর্বক নষ্ট করেছে র‌্যাব ।

  • আপডেট সময় : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ১২৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

সাতক্ষীরায় রাসায়নিক দিয়ে আম পাকানো কোনভাবেই ঠেকানো যাচ্ছে না। গতকাল রোববার(১৭ এপ্রিল) সাতক্ষীরা সদরের বাকাল এলাকায় দিনগত রাতে র‌্যাবের অভিযানে ৮ টন (৮ হাজার কেজি) ওজনের রাসায়নিক দিয়ে পাকানো আম জব্দ করা হয়েছে। এদিন রাত ১১ টা থেকে ২টা পর্যন্ত টানা ৩ ঘন্টা অভিযান চালান র‌্যাব সদস্যরা। রাতেই আমগুলো বুলডোজার দিয়ে পিষ্ট করে ধ্বংস করা হয়।
র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার মেজর গালিব জানিয়েছেন, তার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে শহরের বাকাল এলাকায় অবস্থান নেন র‌্যাব সদস্যরা। এসময় কালিগঞ্জের জিরেনগাছা নামক স্থান থেকে ছেড়ে আসা রাসায়নিক দিয়ে পাকানো আমভর্তি ২টি পিকআপ আটক করেন তারা। এগুলো রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছিলো জয়েন্ট ট্রান্সপোর্ট নামের একটি প্রতিষ্ঠান।
কোম্পানী কমান্ডার আরও জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ্ আল আমিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আমগুলো বুলডোজার দিয়ে পিষে নষ্ট করেছেন।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ্ আল আমিন জানান, অপরিপক্ক আমগুলোর বাজারমূল্য প্রায় সাড়ে ৬ লাখ টাকা। এর মালিককে খুজে বের করার চেষ্টা চলছে। নির্ধারিত সময়ের আগে কেউ আম সংগ্রহ করলে তার বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। এছাড়া সাতক্ষীরার আমের সুনাম ক্ষুন্নকারী এসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park