মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১ পিরোজপুরের কাউখালীতে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবা সহ আটক ১। ১০ নভেম্বরের কর্মসূচি ঘিরে সতর্ক পুলিশ, সড়কে মহড়া ন‌ওগাঁর নিয়ামতপুরে ৫০ লিটার চোলাইমদসহ ৩ জন গ্রেপ্তার নওগাঁর নিয়ামতপুর উপজেলার গুজিশহর স্কুল মাঠে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় জেডি মদ এবং ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ রাজশাহীতে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা: ঢাকায় প্রধান আসামি ড্যানি গ্রেপ্তার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে রাজশাহীতে মহানগর ছাত্রদলের বিশাল মোটরসাইকেল মিছিল

পটুয়াখালীর দশমিনায় দুই জেলেকে অপহরন করে মুক্তিপন দাবী গ্রেফতার-৩।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
  • ২২৯ বার পঠিত

দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি:

পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার তেতুলিয়া নদীতে মাছ ধরার সময় দুই জেলেকে আস্ত্রের মুখে জিম্মি করে মুক্তিপন আদায়ের ঘটনায় ৩ অপহরনকারীকে গ্রেফতার করেছে নৌ পুলিশ। বুধবার রাতে তেতুলিয়া নদীর ভু’তুমচর এলাকায় এঘটনা ঘটেছে। দশমিনা থানা সূত্রে জানাযায়, বুধবার গভীর রাতে দশমিনা উপজেলার হাজিরহাট এলাকার বাসিন্দা সেকান্দার হাওলাদারের ছেলে লোকমান হাওলাদার (৫২) এবং কাজেম আলী মেলকারের ছেলে বাবুল মেলকার (৫৫) তেতুলিয়া নদীর ভু’তুমচর এলাকায় মাছ ধরতে যায়, এসময় দুটি ট্রলারে এসে ৬ জন অপহরনকারী অস্ত্রের মুখে তাদের জিম্মি করে বাউফলের চন্দ্রদীপ এলাকার গহীন জঙ্গলে নিয়ে আটকে রেখে অপহরন করা জেলেদের পরিবাররের কাছে ফোন করে বিক্যাশে ৮০ হাজার টাকা মুক্তিপন দাবী করে। এসময় জেলেদের ওপর শারিরীক নির্যাতন চালানো হয়। জিম্মি জেলে পরিবারের সদস্যরা বিষয়টি দশমিনা নৌ পুলিশ ফাড়িকে অবহিত করলে তারা দশমিনা থানা পুলিশের সহায়তায় অপহরনকারীদের মোবাইল লোকেশন ট্রাক করে বাউফলের কালাইয়া লঞ্চঘাটের পূর্ব পাশের সড়ক থেকে লালমোহন উপজেলার বদরপুর গ্রামের জামাল হাওলাদারের ছেলে মোক্তার হাওলাদার (২১)কে আটক করে জিজ্ঞাসাবাদে তার স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ অভিযান চালিয়ে চন্দ্রদীপের গহীন জঙ্গল থেকে হাত পা মুখ বাধা অবস্থায় অপহৃত জেলেদের মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে। গতকাল বৃহস্পতিবার অভিযান চালিয়ে বদরপুর গ্রামের শাকিল হাওলাদার (২২) এবং বাবু (২৫)কে আটক করেছে। এসময় অপহরনকারীদের খেকে অপহরনে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। স্থানীয় জেলেরা জানিয়েছেন, নিষেধাজ্ঞা উপেক্ষা করে তেতুলিয়া নদীতে মাছ শিকারে যাওয়া জেলেদের প্রায়ই অপহরন ও জিম্মি করে বিক্যাশে টাকা আদায় করতেন ওই চক্রটি। নৌ পুলিশের বরিশাল অঞ্চলের পুলিশ সুপার মোঃ কফিল উদ্দিন বলেন, অপহরনে অভিযুক্ত তিন ব্যাক্তিকে গ্রেফতার করা হয়েছে বাকিদের গ্রেফতারে অভিযান চলছে। এঘটনায় অপহৃত বাবুল মেলকারের ছেলে মোঃ জামাল মেলকার বাদী হয়ে দশমিনা থানায় অপহরন করে মুক্তিপন আদায় ও নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করেছেন..

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park