সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রাজা মিয়া বাটুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন গোপালগঞ্জ ১ আসনের এমপি মোঃ ফারুক খান ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল।

  • আপডেট সময় : রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩
  • ১২৮ বার পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর ১(এক) নম্বর সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রাজা মিয়া বাটু আজ ২৩ এপ্রিল ২০২৩ খ্রি. বিকাল ৩.৪০ টায় বার্ধক্যজনিত কারণে গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আনুমানিক ৮৫ বছর বয়সে মৃত্যু বরণ করা মরহুম রাজা মিয়া এক স্ত্রী, চার পুত্র ও পাঁচ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আমৃত্যু দলের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করে যাওয়া বঙ্গবন্ধুর আদর্শের এ সৈনিকের মৃত্যুতে গভীর ভাবে শোক প্রকাশ করেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, গোপালগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য, জননেতা মুহাম্মদ ফারুক খান ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস,এম, কামাল হোসেন। কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোক্তার হোসেন, কাশিয়ানী থানা সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম মহেশপুর ইউনিয়নের সভাপতি মোঃ মোশারফ হোসেন মহেশপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান মিয়া গভীর শোক প্রকাশ করতঃ মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park