
মোঃ মনিরুজ্জামান তালুকদার
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
সমুদ্র সৈকত কুয়াকাটা আবাসিক হোটেল সোনার বাংলা থেকে রিপন বিশ্বাস (২৯)নামের এক পর্যটকের মৃত্যুদেহ উদ্ধার করেছেন পুলিশ।২৩ এপ্রিল রোজ রবিবার দুপুরে আবাসিক হোটেল সোনার বাংলার ১০৫ নং কক্ষ থেকে রিপন বিশ্বাস এর মরদেহ উদ্ধার করা হয়েছে।
ঘটনার দিন সকাল ১০টার দিকে রিপন বিশ্বাসের সাথে থাকা স্ত্রী নুপুর বিশ্বাসের ডাকে চিৎকারে হোটেল কতৃপক্ষ এগিয়ে যায়,এবং মহিপুর থানা পুলিশ কে খবর দেয়।
মৃত রিপন বিশ্বাস যশোর চৌগাছা এলাকার মাধব চন্দ্র বিশ্বাসের ছেলে।
মৃত রিপন বিশ্বাস পেশায় একজন গার্মেন্টস কর্মী।তিনি সাভারের আশুলিয়া অঞ্চলের পোশাক শিল্পে র কর্মী। এবং আশুলিয়া বসবাস করেন।
জানা গেছে গত ২১ এপ্রিল রোজ শুক্রবার পর্যটক এলাকা কুয়াকাটা বেড়াতে আসেন এবং আবাসিক হোটেল সোনার বাংলায় ১০৫ নং কক্ষে অবস্থান নেন।শনিবার রাতে ঘুমানোর পরে রবিবার সকালে ঘুম ভাংঙ্গার পরে স্ত্রী নুপুরের ওড়না দিয়ে কক্ষের জানালার সাথে গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখতে পায় বলে স্ত্রী নুপুরের দাবি। তাই
রবিবার সকালে স্ত্রী নুপুরের ডাক চিৎকারে পুলিশকে খবর দেয়া হলে পুলিশ এসে মৃত দেহ উদ্ধার করেন।
কুয়াকাটা টুরিস্ট পুলিশের পরিদর্শক হাচাইন পারভেজ জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে রিপন বিশ্বাসের মৃত দেহ পরে থাকতে দেখি। এবং স্ত্রী নুপুরের ও অবস্থান ঐ রুমেই ছিলো। স্ত্রী পরিচয়ে নুপুর বিশ্বাস কে আপদেতো জিজ্ঞাসাবাদ চলছে।পরে থানা পুলিশের কাছে হস্তান্তর করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন।