
সোহানুর রহমান
স্টাফ রিপোর্টার:
মাদারীপুরের রাজৈরে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
স্থানীয় ও প্রত্যক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৯:০০ (নয় টার) সময়,
মাদারীপুর রাজৈরের টেকেরহাট ১ নং ব্রীজের পশ্চিম পাড়ে, বনগ্রাম বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন, ঢাকা বরিশাল প্রধান সড়কে পরিবহনে চাপান পরে
মোটর সাইকেল আরোহী এক যুবকের ঘটনাস্হলেই মৃত্যু হয়।
মোটরসাইকেল আরোহীর গাড়িটি ছিল,
একটি পালসার ১৫০ সিসি।
যার নম্বর প্লেটে মাদারীপুর ল – ১১-৯৬৯৩
দেখা গিয়েছে।
মৃত্যু ব্যক্তির কোনো পরিচয় এখন পর্যন্ত সনাক্ত করা যায়নি।
তবে স্থানীয় সূত্র ও চালকের মোবাইল ফোনের ও মাদারীপুর বিআরটি এর সাথে যোগাযোগ করে,
মোটরবাইকের নাম্বার প্লেটের নাম্বার রেজিষ্ট্রেশন এর মাধ্যমে মৃত্যুের সনাক্ত করা যেতে পারে বলে প্রশাসন মন্তব্য করেছেন।
ঘাতক পরিবহনটিকে আটক করা যায়নি।
তবে আশেপাশের সিসি টিভি ফুটেজের মাধ্যমে চিন্হিত করার আশা ব্যাক্ত করেছেন প্রশাসন।