মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১ পিরোজপুরের কাউখালীতে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবা সহ আটক ১। ১০ নভেম্বরের কর্মসূচি ঘিরে সতর্ক পুলিশ, সড়কে মহড়া ন‌ওগাঁর নিয়ামতপুরে ৫০ লিটার চোলাইমদসহ ৩ জন গ্রেপ্তার নওগাঁর নিয়ামতপুর উপজেলার গুজিশহর স্কুল মাঠে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় জেডি মদ এবং ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ রাজশাহীতে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা: ঢাকায় প্রধান আসামি ড্যানি গ্রেপ্তার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে রাজশাহীতে মহানগর ছাত্রদলের বিশাল মোটরসাইকেল মিছিল

মহামান্য রাষ্ট্রপতির গোপালগঞ্জ আগমন উপলক্ষে গোপালগঞ্জ পুলিশ সুপারের অভ্যর্থনা।

  • আপডেট সময় : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ১৯৬ বার পঠিত

মো: মিন্টু শেখঃ

গত ২৪/০৪/২০২৩ খ্রি তরিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি হিসেবে জনাব মো: শাহাবুদ্দিন বঙ্গভবনে শপথ গ্রহন করেন। তিনি পাবনা জেলার কৃতি সন্তান।দেশের ইতিহাসে ২৪ তম রাষ্ট্রপতি হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন। নতুন রাষ্ট্রপতি হিসেবে যোগদান উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি আজ দুপুর ১২.১৫ ঘটিকায় গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়াস্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পন করেন। মহামান্যের আগমন উপলক্ষে জেলা পুলিশ, গোপালগঞ্জের পক্ষ হতে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জ্ঞাপন করেন গোপালগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আয়েশা সিদ্দিকা, বিপিএম, পিপিএম। এসময় ঢাকা রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব সৈয়দ নূরুল ইসলাম, বিপিএম(বার), পিপিএম মহোদয় এবং গোপালগঞ্জ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।জাতির পিতার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে মহামান্য রাষ্ট্রপতি দেশ ও জাতির কল্যানার্থে আয়োজিত মোনাজাতে অংশগ্রহন করেন।পরবর্তীতে টুঙ্গিপাড়াস্থ মাননীয় প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে আয়োজিত এক মধ্যাহ্নভোজে মহামান্য রাষ্ট্রপতি অংশগ্রহণ করেন। বেলা ৩.৩০ ঘটিকায় বঙ্গভবনের উদ্দেশ্য তিনি যাত্রা করেন এবং তার সংক্ষিপ্ত সফর শেষ করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park