
মোঃ মিন্টু শেখঃ
আজ ২৭ এপ্রিল ২০২৩ খ্রিঃ ঢাকা রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব সৈয়দ নুরুল ইসলাম বিপিএম(বার), পিপিএম মহোদয় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসআই(নিঃ) পদ হতে পুলিশ পরিদর্শক(নিঃ) পদে ১ম ষাণ্মাসিক বিভাগীয় পরীক্ষা-২০২২ উপলক্ষে ব্রিফিং প্রদান করেন।
উক্ত জুম ব্রিফিংয়ে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত ছিলেন জনাব শেখ মোঃ আব্দুল্লাহ বিন কালাম, অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম এন্ড অপস, ফরিদপুর, জনাব সুমন কর, সহকারী পুলিশ সুপার, মধুখালী সার্কেল, ফরিদপুরসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
ডিআইজি মহোদয় ব্রিফিং প্রদানকালে উল্লেখিত পরীক্ষার দায়িত্বে নিয়োজিত কেন্দ্র তদারকি কর্মকর্তা, ফ্লোর ইনচার্জ, সহকারি ফ্লোর ইনচার্জ সহ সকল কক্ষ পরীক্ষকগণের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবহিত করেন।
উল্লেখ্য, আগামী ২৮,২৯ ও ৩০ এপ্রিল এসআই(নিঃ) পদ হতে পুলিশ পরিদর্শক(নিঃ) পদে ১ম ষান্মাসিক বিভাগীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে।