
বিশেষ প্রতিনিধিঃ
জেলা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসাবে ভূরুঙ্গামারী উপজেলার ভোট হাট মৌজার ভোট হাট মুক্তিযোদ্ধা মার্কেটের আঃ আজিজ এর চায়ের দোকানের পিছন হতে ৬০০ পিস ইয়াবাসহ এক মাদককারবারীকে আটক করে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় এস আই আঃ রহিম এর নেতৃত্বে, এ এস আই হারুন অর রশিদ, এ এস আই পরিতোষ কুমার সরকার সঙ্গীয় ফোর্সের সহায়তায় ভূরুঙ্গামারী থানাধীন ভোট হাট মৌজার ভোট হাট মুক্তিযোদ্ধা মার্কেটের আঃ আজিজ এর চায়ের দোকানের পিছন হতে শাহা আলীর পুত্র শফিকুল ইসলাম (২২) কে ৬০০ (ছয় শত) পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ আটক করে ভূরুঙ্গামারী থানা পুলিশ।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, মাদক বিরোধী বিশেষ অভিযানে তাকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।