
মোঃ মিন্টু শেখ
ফরিদপুর প্রতিনিধি:
নিশ্চিত করি শোভন কর্মপরিবেশ,গড়ে তুলি স্মার্ট বাংলাদেশ,এই প্রতিপাদ্যকে সামনে রেখে অদ্য ২৮,০৪,২০২৩, তারিখে পালিত হলো। জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস -২০২৩। উক্ত দিবস উপলক্ষ্যে কলকারখানা ও প্রতিষ্ঠান, পরিদর্শন অধিদপ্তর
ও জেলা প্রশাসন, ফরিদপুর কর্তৃক আয়োজিত আলোচনা
সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জনাব মোঃ মাহমুদুল হক, উপমহাপরিদর্শক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন, ফরিদপুর, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ কামরুল আহসান তালুকদার, পিএএ, জেলা প্রশাসন ফরিদপুর এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ শাহজাহান পিপিএম, পুলিশ সুপার মহোদয় ফরিদপুর। এসময় উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ও জেলা প্রশাসন ফরিদপুর এর, অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।