সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ফরিদপুরে গলায় গামছা পেঁচিয়ে রিক্সা চালককে হত্যা, গ্রেফতার যুবক।

  • আপডেট সময় : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ৯৫ বার পঠিত

মোঃ মিন্টু শেখ
ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরে কলাবাগানে গলায় গামছা পেঁচিয়ে আনু মৃধা নামে এক রিক্সা চালককে হত্যার ঘটনায়। জড়িত সন্দেহে সোহাগ মৃধা (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত
সোহাগ জেলা সদরের ঈশান
গোপালপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের, শাহজাহান মৃধার ছেলে। শনিবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার
দিকে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে, জেলা পুলিশ সুপার পিপিএম, মোঃ শাহজাহান মহোদয়, সোহাগকে গ্রেপ্তারের বিষয়টি
সাংবাদিকদের নিশ্চিত করেছেন। সংবাদ সম্মেলনে
পুলিশ সুপার জানান,গোপন
সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় শুক্রবার
দিবাগত রাত ১২টার দিকে জেলার সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের
চাঁদপুর এলাকা থেকে ওই যুবককে, গ্রেফতার করা হয়।
পুলিশ সুপার মোঃশাহজাহান
বলেন গত (১৬ এপ্রিল) দুপুর
সাড়ে ১২টার দিকে নিহত রিক্সা চালক আনু মৃধা তার নিজ বাড়ি হইতে , পাশের শিবরামপুর স্ট্যান্ডে পেপার
কিনতে আসে। পথের মধ্যে
দুপুর দেড়টার দিকে, গ্রেফতারকৃত সোহাগ মৃধা
চাঁদপুর যাওয়ার কথা বলে
আনু মৃধার রিক্সা ৩০, টাকা ভাড়া ঠিক করেন। এসময় চাঁদপুর এলাকার, আঃ রাজ্জাক, নামের এক ব্যক্তির
কলাবাগানে ঘাস আনার কথা বলে রওনা দেয়। রাজ্জাকের
কলাবাগানের কাছে রাস্তার উপর রিক্সা দাঁড় করে আসামি, রিক্সা থেকে নেমে
কলাবাগানের ভিতর ঘাসের
বস্তা,আনতে যায়, কিছুক্ষণ পর কলাবাগান থেকে বেরিয়ে
কলাবাগান ও রাস্তার মাঝামাঝি,এসে আসামি রিক্স
চালককে চাচা বলে ডাক দেয়
এবং কলাবাগানের ভিতরে ঘাসের বস্তা একা তৃলতে পারিনা বলে তাকে আসতে বলে। পুলিশ সুপার আরও বলেন, রিক্সা চালক আনু মৃধা
তার রিক্সটি রাস্তার পাশে রেখে, আসামির ডাকে সাড়া দিয়ে, তার কাছে এগিয়ে যায়
পরবর্তীতে দুজন একসাথে
কলাবাগানে প্রবেশ করার সময়, আসামি সোহাগ মৃধা
কৌশলে রিক্স চালক আনুকে
সামনে দিয়ে সে পিছনে পিছনে, কলাবাগানের ভিতর
যাওয়ার জন্য হাঁটতে থাকে
উভয়েই কলাবাগানের ভিতর
পৌছাইলে, রিক্সা চালকের গলায় ঝুলানো গামছাটি আসামি পিছন থেকে,দুই হাত
দিয়ে,ধরে গলায় পেচ দিয়ে
জোরে টান দিলে রিক্সা চালক
আনুর নিঃশ্বাস বন্ধ হয়ে মাটিতে পড়ে যায়।তার পরে
গামছার দুই মাথা শক্তভাবে
দুই দিকে টেনে শ্বাসরোধ করে
রিক্সা চালক আনুর মৃত্যু নিশ্চিত করে।পরে এঘটনায়
নিহত রিক্সা চালকের ছেলে
পিয়াস মৃধা বাদী হয়ে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করে। অতঃপর
পুলিশ তদন্ত করে ও তথ্য প্রযুক্তর সহায়তায় এহত্যার সাথে, জড়িত থাকার প্রমাণ পাওয়ায় সোহাগ মৃধা নামের
এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোঃ শাহজাহান পিপিএম মহোদয় ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) এম,এ, জলিল,ডিবির (ওসি) রাকিবুল ইসলামসহ, পুলিশ ও সাংবাদিকবৃন্দ। উল্লেখ্য গত (১৬ এপ্রিল) ফরিদপুরের
সদর উপজেলার, ঈশান গোপালপুর ইউনিয়নের, চাঁদপুর গ্রামের একটি কলাবাগান থেকে গলায় গামছা পেঁচানো আনু মৃধা নামে, এক রিক্সা চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ। এঘটনার পরদিন ১৭ এপ্রিল
নিহত রিক্সা চালকের ছেলে
পিয়াস মৃধা কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন।পরে এ ঘটনার রহস্য উদঘাটনে ও এর সাথে জড়িতদের গ্রেফতারে মাঠে নামে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park