
মোঃ মিন্টু শেখ
ফরিদপুর প্রতিনিধিঃ
সারাদেশে এক যোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। রোববার (৩০ এপ্রিল) সকাল ১০,টা থেকে ফরিদপুরে বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা শুরু হয়। পরীক্ষা চলে দুপুর ১,টা পর্যন্ত প্রথম দিন নির্দেশনা ছিল পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগেই ঢুকতে হবে কেন্দ্রে তাই সকল ৯ টা, থেকেই ফরিদপুরে প্রতিটা কেন্দ্রে শুরু হয়ে যায়। শিক্ষার্থীদের কেন্দ্রে ঢোকার প্রস্তুতি সিট প্লান দেখে নিজ নিজ আসনে বসে যায় শিক্ষার্থীরা, শিক্ষার্থীদের সাথে সাথে আসেন অভিভাবক ও তাই কেন্দ্র গুলোর, সামনে ছিল অভিভাবকদের উপচে পড়া ভিড়। প্রথম দিন ফরিদপুরে বিভিন্ন কেন্দ্রের শিক্ষার্থীদের সংগে কথা বলে জানা গেছে খুব সুন্দর পরিবেশে পরীক্ষা দিতে পেড়ে শিক্ষার্থীদের অনেক ভালো লেগেছে।৩ হাজার ৮১৮ কেন্দ্রে এক যোগে শুরু হয়েছে, চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা,১১টা শিক্ষাবোর্ডের ২০ লাখ ৭২, হাজার ১৬৩ জন শিক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নিয়েছে।৯ বোডের অধীনে এসএসসিতে বাংলা প্রথম পত্র, সহজ বাংলা -২ এবং মাদ্রাসা বোর্ডের অধীনে কুরআন মজিদ ও তাজভিদ পরীক্ষা হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আগেই জানানো হয়েছে, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে (২৬ এপ্রিল) থেকে আগামী (২৩,মে) পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে, আগামী
২৩,মে এসএসসি ও দাখিল (ভোকেশনাল) লিখিত পরীক্ষা শেষ হবে।আর দাখিল
পরীক্ষা শেষ হবে ২৫মে ।