
মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী
জাতীয় শ্রমিক লীগ, শিবালয় ইউনিয়ন শাখার ৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২রা মে) শিবালয় উপজেলা শাখা কমিটির আহবায়ক মোঃ গোলাম মোস্তফা ও যুগ্ম-আহবায়ক মোঃ ইমরান মিয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মোঃ হাবিবুর রহমান হাবিব কে সভাপতি ও মোঃ জাকারিয়া হোসেন ফাহিম কে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়।
জানা গেছে , নবগঠিত কমিটির সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব ও সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া হোসেন ফাহিম দুইজনই উপজেলা শ্রমিক লীগের আহবায়ক কমিটির সদস্য। জাকারিয়া শিবালয় উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা শ্রমিক লীগের প্রয়াত ১ম যুগ্ম আহবায়ক ও সাবেক জেলা ছাত্রলীগ নেতা মৃত সেলিম মিয়ার সহদর ছোট ভাই।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় শ্রমিক লীগ, শিবালয় উপজেলা শাখার এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে বঙ্গবন্ধু তনয়া মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা (এমপি) ও মানিকগঞ্জ-১ আসনের মাননীয় সাংসদ আলহাজ্ব এ. এম. নাঈমুর রহমান দুর্জয় (এমপি)’র হাতকে শক্তিশালী করার লক্ষ্যে ও সংগঠনকে গতিশীল ও বেগবান করার লক্ষ্যে ২ বছর মেয়াদি এই কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মোঃ হাবিবুর রহমান হাবিব সভাপতি ও মোঃ জাকারিয়া হোসেন ফাহিম সাধারণ সম্পাদক সহ অন্যান্যদের মধ্যে রয়েছেন সহ-সভাপতি কালা চাঁন সাহা, তোফাজ্জল হোসেন তোফা, যুগ্ম-সাধারণ সম্পাদক আরাফাত ইসলাম তানিম, ওমর আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম, বরুণ ঘোষ, সদস্য জয়নাল আবেদিন প্রমুখ।