মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১ পিরোজপুরের কাউখালীতে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবা সহ আটক ১। ১০ নভেম্বরের কর্মসূচি ঘিরে সতর্ক পুলিশ, সড়কে মহড়া ন‌ওগাঁর নিয়ামতপুরে ৫০ লিটার চোলাইমদসহ ৩ জন গ্রেপ্তার নওগাঁর নিয়ামতপুর উপজেলার গুজিশহর স্কুল মাঠে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় জেডি মদ এবং ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ রাজশাহীতে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা: ঢাকায় প্রধান আসামি ড্যানি গ্রেপ্তার

পর্যটক কেন্দ্র সাগর কন্যাখ্যাত কুয়াকাটায় পর্যটক হয়রানি বন্দে মানববন্ধন।

  • আপডেট সময় : মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ২৫৩ বার পঠিত

মোঃ মনিরুজ্জামান তালুকদার
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:

পটুয়াখালীর কুয়াকাটায় বহিরাগত চালকদের দ্বারা পর্যটক হয়রানি বন্ধের দাবিতে ইজিবাইক ও অটোভ্যান চালকদের প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (২ মে) বেলা ১১ টায় কুয়াকাটা পৌর ভবনের সামনে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। কুয়াকাটা পৌরসভা এবং লতাচাপলী ইউনিয়নের দুই শতাধিক ইজিবাইক ও অটোভ্যান চালকরা এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

প্রতিবাদ সভায় কুয়াকাটা ইজিবাইক মালিক সমবায় সমিতির সভাপতি ইসমাইল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টু্রিস্ট পুলিশ কুয়াকাটা জোনের ইনচার্জ হাসনাইন পারভেজ, কাউন্সিলর ফজলুল হক খান, তৈয়বুর রহমান খান, মনির শরীফ, আবুল হোসেন ফরাজী, শহীদ দেওয়ান, মজিবুর রহমান,সাবের আহমেদ প্রমুখ।
প্রতিবাদ সভা শেষে পৌর ভবনের সামনে মহাসড়কে বহিরাগত গাড়ি প্রবেশ, পর্যটক হয়রানি বন্ধ ও শতভাগ সেবা নিশ্চিত করার লক্ষ্যে মানববন্ধনে অংশ নেয় চালকরা।পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় ও হয়রানি করছে। এতে কুয়াকাটায় আগত পর্যটকরা কুয়াকাটার নেতিবাচক মনোভাব পোষণ করেন। তাই বহিরাগত গাড়ি প্রবেশ বন্ধ করার দাবি জানান তারা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park