সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

সিরাজগঞ্জ বিএনপির সম্পাদকসহ ৬ নেতা কারাগারে

  • আপডেট সময় : মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ৪০৫ বার পঠিত

স্টাফ রিপোর্টার:
উমর ফারুক

সিরাজগঞ্জের আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সাধারণ সম্পাদকসহ ৪ নেতাকর্মীর জামিন বাতিল করে কারাগারে প্রেরণ করেছেন আদালত’।
মঙ্গলবার (২ মে) দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে মো. নাজির জামিন বাতিল করে তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
এর আগে, বিএনপি’র নেতাকর্মীরা এসটি ৯৯ নং মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নেন। আজ (মঙ্গলবার) সকালে জেলা ও দায়রা জজ আদালতে স্থানীয় জামিনের জন্য আবেদন করেন। আদালত ৬ জনের জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে প্রেরণ করেছেন।
এরা হলেন, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদুজ্জামন মুরাদ, সদর উপজেলা যুবদলের সভাপতি গোলাম কিবরিয়া বরাত, কালিয়া হরিপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্লোভ, ৬নং ওয়ার্ড যুবদলের সদস্য সোহেল রানা ও ইউনিয়ন যুবদল নেতা নোমান।
সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের (পিপি) আব্দুর রহমান রানা এ তথ্য নিশ্চিত করেন।
এদিকে, বিএনপি’র নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবী করেছেন জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, সহ-সভাপতি নাজমুল হাসান রানা, যুগ্ম-সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, নুরু কায়েম সবুজ, জেলা বিএনপি’র
ছাত্র বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু, জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু।
উল্লেখ্য, গত ১১ ফেব্রুয়ারি সদর উপজেলা কালিয়া হরিপুর ইউনিয়নের পাইকপাড়া বাজারে ১৩টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও সরকারি কাজে বাধা, ককটেল নিক্ষেপ, ভাঙচুরের অভিযোগে সদর থানার উপ-পরিদর্শক (এসআই’) সাইফুল ইসলাম ও কালিয়া হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে বিএনপির ৯৮৬ নেতাকর্মীদের বিরুদ্ধে দুইটি মামলা করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park