সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

জাজিরায় কন্দাল জাতীয় ফসল উৎপাদনে কৃষকদের প্রশিক্ষণ।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ২২০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

নিরাপদ সবজি উৎপাদনের লক্ষ্যে
উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা ৩০ জন কৃষক কৃষাণীদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। নিরাপদ সবজি হিসেবে পরিচিত কন্দাল জাতীয় ফসলের আবাদ বাড়ানোর উদ্দেশ্যে এই প্রশিক্ষণ দেয়া হয়।

বুধবার (৩-মে) উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদের পুরাতন ভবনের কনফারেন্স রুমে দিনব্যাপী চলে এই প্রশিক্ষণ কর্মশালা।

প্রশিক্ষন কর্মশালায় নিরাপদ সবজি হিসাবে পরিচিত কন্দাল ফসল উৎপাদন ও খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করণে কৃষকদের অনুরোধ করা হয়। পাশাপাশি কিভাবে কন্দাল ফসলের আবাদ করে লাভবান হওয়ার হওয়া যায় সেই বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেয়া হয়। কন্দাল ফসল হিসেবে পরিচিত ফসলের মধ্যে রয়েছে কচু জাতীয় ফসল, আলু-মিষ্টি আলু ইত্যাদি।

প্রশিক্ষণে কৃষকদের শিখানো হয়, কিভাবে পতিত জমিতে কন্দাল জাতীয় ফসল চাষাবাদ করে অল্প খরচে অধিক লাভ করা যায়।

প্রশিক্ষণ শেষে কৃষকদের মাঝে সনদ বিতরণের সময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জামাল হোসেন জানান, খরিপ-১ মৌসুমে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দেড় শতাধিক কৃষক কৃষাণীকে প্রশিক্ষণে আওতায় আনা হবে। প্রথমবারের আমরা ৩০ জনকে এই প্রশিক্ষণ দিলাম। জাজিরায় কন্দাল জাতীয় ফসল উৎপাদনের প্রচুর সম্ভাবনা রয়েছে। এসব ফসল চাষে কৃষকেরা লাভবান হবে এবং পতিত জমির পরিমাণ কমে আসবে। পাশাপাশি দেশে খাদ্য চাহিদা মিটিয়ে এসব ফসল বিদেশেও রপ্তানি করা যাবে।

এসময় উপস্থিত ছিলেন, জাজিরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান সোহেল, অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাজমুল হুদা, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ বীথি রাণী বিশ্বাস সহ আরও অনেকে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park