সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

জমি নিয়ে বিরোধ, আপন ভাইকে মেরে বাড়িছাড়া করার অভিযোগ ভাইদের বিরুদ্ধে।

  • আপডেট সময় : শনিবার, ৬ মে, ২০২৩
  • ১২৭ বার পঠিত

নিজেস্ব প্রতিনিধি:
ঘটনাটি ঘটেছে শরীয়তপুরের জাজিরা থানাধীন সেনের চর ইউনিয়নের দক্ষিণ কান্দি (৪-নং ওয়ার্ড) গ্রামে। ভুক্তভোগী ভাইয়ের নাম ওবায়দুল মাদবর (৪৪)। সে ওই এলাকার মৃত আব্দুল হাকিম মাদবরের ছোট ছেলে। এবং অভিযুক্ত ব্যাক্তিরা হচ্ছে, ওবায়দুলের আপন ভাই আতাউর মাদবর (৪৭), সাইদ মাদবর (৫০), ও তার ভাই মৃত সিরাজ মাদবরের ছেলে মিলন (৩৮)।

এই ঘটনায় গুরুতর আহত হয়েছে ওবায়দুল মাদবরের অন্তঃসত্ত্বা স্ত্রী। তাকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থলে গেলে স্থানীয়রা জানায়, ওবায়দুল কিছু জমি কিনেছেন নিজের নামে। সে জমির দলিল ওবায়দুলের নামে থাকলেও চলমান ভূমি জরিপে তার বাকি ভাইয়েরা নিজেদের সমান অংশ দাবি করে। কিন্তু ওবায়দুল নিজের জমি ভাইদের দিতে অস্বীকার করে। এই নিয়ে বেশ কয়েকবার গ্রামে শালিস বৈঠকে বিচার হয়। সর্বশেষ শুক্রবার (৫-ই মে) সকালে ওবায়দুলের অনুপস্থিতে তার বাড়িঘর ভাঙচুর করে মালামাল জব্দ করে তার ভাইয়েরা। এসময় গরুর গলায় শিকল দিয়ে তালাও মারে তার ভাইয়েরা।

এদিকে এই ঘটনায় ওবায়দুল তাৎক্ষণিক ভাবে থানায় গিয়ে মৌখিক অভিযোগ করলে জাজিরা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশের উপস্থিতিতে ওবায়দুলের আটক করা মালামাল ফিরত দেয়। পুলিশ চলে গেলে পুনরায় সেই মালামাল আটক করে রাখে তার ভাই সাইদ ও আতাউর। তারা বলেন চেয়ারম্যান এই মালামাল আটক করতে বলেছে। তবে চেয়ারম্যান জালাল জমদ্দার মুঠোফোনে জানান, তিনি ঘটনা সম্পর্কে কিছুই জানেন না।

এই ঘটনায় মামলা করবেন বলে জানান ভুক্তভোগী ওবায়দুল মাদবর। জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাফিজুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park