
ফরিদপুর প্রতিনিধি:
০৭-০৫-২৩ জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হলো উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও বীজ উৎপাদন এর সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাট চাষী সমাবেশ-২০২৩।
জনাব মোঃ কামরুল আহসান তালুকদার, পিএএ, জেলা প্রশাসক, ফরিদপুর এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,
জনাব মোঃ মাহমুদ হোসেন, অতিরিক্ত সচিব (পরিকল্পনা), বস্ত্র ও পাট মন্ত্রনালয়, ঢাকা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ডঃ সেলিনা আক্তার, (অতিরিক্ত সচিব), মহাপরিচালক, পাট অধিদপ্তর, ঢাকা,
জনাব দীপক কুমার সরকার, (যুগ্ম সচিব), প্রকল্প পরিচালক, উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও বীজ উৎপাদন এবং সম্প্রসারণ, পাট অধিদপ্তর, ঢাকা, জনাব মোহাম্মাদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ, ফরিদপুর।
এ সময় ফরিদপুর জেলা পরিষদ, উপজেলা পরিষদ, জেলা আওয়ামী লীগ, ফরিদপুর পৌরসভার অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।