মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১ পিরোজপুরের কাউখালীতে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবা সহ আটক ১। ১০ নভেম্বরের কর্মসূচি ঘিরে সতর্ক পুলিশ, সড়কে মহড়া ন‌ওগাঁর নিয়ামতপুরে ৫০ লিটার চোলাইমদসহ ৩ জন গ্রেপ্তার নওগাঁর নিয়ামতপুর উপজেলার গুজিশহর স্কুল মাঠে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

পিরোজপুরে জোর পূর্বক জমি দখলের অভিযোগ।

  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ৩৭২ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

পিরোজপুরের ইন্দুরকানীতে জোর পূর্বক জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার চাড়াখালি গ্রামে এ ঘটনা ঘটে। ওই গ্রামের আ: ওহাব হাওলাদারের ছেলে মো: পলাশ হাওলাদার (২৫) অভিযোগ করে বলেন, চাড়াখালি মৌজায় ১৯৮৬ সালে আমার পিতা জমি ক্রয় করে। সেই থেকেই প্রায় ৪০ বছর এই জমিটি আমরা ভোগ করতেছি।

শনিবার রাতে হাকিম হাওলাদারসহ ২৫/৩০ জন লোক এসে আমার বাসার পাশের জমির গাছ কেটে দখল করেছে। ইন্দুরকানী থানায় অভিযোগ করলেও কোনো সুরক্ষা পাইনি। ওই জমিতে বর্তমানে প্রাচীর নির্মাণের কাজ চলছে। শুনেছি ওখানে ঘর তুলবে। কাগজপত্র দেখে জমি আমি পেয়ে থাকলে আমাকে বুঝিয়ে দেয়ার জন্য উর্ধতন প্রশাসনের সহায়তা কামনা করছি।

রবিবার (৭ মে) সন্ধ্যায় সরেজমিনে গিয়ে দেখা যায় ওই জমিতে গাছ কেটে দেয়াল নির্মাণের কাজ চলমান রয়েছে। স্থানীয় বাশিন্দা আ: লতিফ হাওলাদার বলেন, এই জমির দলিল না দেখেই অবৈধভাবে দখল করেছে। প্রশাসন আমাদের কোনো আইনী সহায়তা দেয়না। আমরা নিরুপায়।

অভিযুক্ত আব্দুল হাকিমকে কল করলে তার স্ত্রী রিসিভ করে জানান, সে অসুস্থ। চিকিৎসার জন্য তাকে খুলনায় নিয়ে যাচ্ছি। ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হককে আজ মঙ্গলবার (৮মে) সকালে এ প্রতিবেদক মোবাইল ফোনে কল করলে তিনি বলেন, ফোনে কোনো কথা হবে না। আপনি সাক্ষাতে আসেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park