সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

বঙ্গোপসাগরে চোখ রাঙ্গাচ্ছে ঘূর্নিঝড় “মোখা”লঘূ চাপ সৃষ্টি, সর্বশক্তি নিয়ে উপকুল অতিক্রম করতে পারে।

  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ২০১ বার পঠিত

মোঃ মনিরুজ্জামান তালুকদার
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:

সোমবার (৮ মে) বেলা ১১ টায় বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে প্রকাশিত আবহাওয়া বিদ বজলুর রশিদ স্বাক্ষরিত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। সেখানে উল্লেখ করাহয় দক্ষিণ পূর্ব বঙ্গপ সাগর ও তৎসংলগ্ন আন্দামান সাগর এলাকায় একটি লঘূচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনিভূত হতে পারে। অপর দিকে একই তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ বে সরকারী ওয়েদার অবজারভেষন টিম (BWOT)। তারা জানিয়েছে, লঘূচাপটি ৮ ই মে দুপুর ১১ টা বেজে ৫৫ মিনিটে মংলা সমুদ্র বন্দর থেকে ১৭৪৫ কিলোমিটার দক্ষিণ,দক্ষিণ পূর্বে অবস্থান করছিলো। এটি আরও জোরদার হয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতেপারে। লঘুচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটার এর ভেতরে বাতাসের একটানা গড় গতিবেগ ঘন্টায় ২৫ কিলোমিটার যা দমকা ও ঝড়ো হাওয়া আকারে ৩৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও ঐ স্থানে সাগর কিছুটা উত্তাল রয়েছে।

তবে তারা বলছেন এটি উপযুক্ত পরিবেশ পলে ১০ বা ১১ মে এর দিকে শক্তিশালী ঘূর্ণিঝড় মোখা তে পরিনত হতেপারে,এবং ইতিমধ্যে এটি শক্তি শালী ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার যথেষ্ট উপযুক্ত পরিবেশ সেখানে রয়েছে। লঘুচাপটি বাংলাদেশ উপকূল থেকে এখনও অনেক দুরে থাকায় এর কোন প্রভাব এখনও দেশের উপকূলে পড়েনি। তবে আগামী কয়েক ঘন্টার ব্যাবধানে সাগর বেশ উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে তাই কোন মাছ ধরার নৌকা ও ট্রলার যেনো কোনভাবেই গভীর সাগরে না যায় তার জন্য তারা অনুরোধ জানিয়েছে।

তারা এও জানিয়েছে লঘূচাপটি প্রাথমিকভাবে উত্তর পশ্চিম দিকে এবং পরবর্তীতে উত্তর দিকে,তারপর শেষ পর্যায়ে এটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য ঘূর্ণিঝড় মোখার শক্তিমত্তা সম্বন্ধে তারা বলছেন বঙ্গপোসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টির বেশ উপযুক্ত পরিবেশ থাকায় এটি শক্তিশালী ঘূর্ণিঝড় ক্যাটাগরি ৪/৫ এ পরিনত হতেপারে। ক্যাটাগরী ৪ এর মানে এসময় বাতাসের গতিবেগ থাকে ঘন্টায় ২০৯ থেকে ২৫১ কিলোমিটারের মধ্যে এবং ক্যাটাগরী ৫ মানে ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ শক্তি মত্তা এসময় বাতাসের গতিবেগ থাকতে পারে ঘন্টায় ২৫২ কিঃ মিঃ বা এরচেয়ে বেশি। এটি আগামী ১৪ বা ১৫ ই মে ভারতের উড়িষ্যা থেকে বাংলাদেশের বরিশাল বিভাগে এর ভেতরে যেকোনো উপকূলে প্রবল শক্তি নিয়ে আঘাত করতেপারে। তবে এটাকেই চুরান্ত সিদ্ধান্ত মেনে নিবেন না। আঘাত হানার স্থান কিছুটা পরিবর্তনও হতেও পারে। এজন্য আরও অপেক্ষা করার পরামর্শ দিয়েছেন তারা। দেশের উপকূলীয় জনসাধারণের জন্য তারা বলছেন, সকলে আগে থেকেই প্রয়োজনীয় ব্যাবস্থা নিয়ে রাখবেন। এছাড়াও দেশে যারা ধান কাটছেন তারা ১২ ই মে এর ভেতরে সকল ধান নিরাপদ স্থানে নিয়ে নিবেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park