মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১ পিরোজপুরের কাউখালীতে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবা সহ আটক ১। ১০ নভেম্বরের কর্মসূচি ঘিরে সতর্ক পুলিশ, সড়কে মহড়া ন‌ওগাঁর নিয়ামতপুরে ৫০ লিটার চোলাইমদসহ ৩ জন গ্রেপ্তার নওগাঁর নিয়ামতপুর উপজেলার গুজিশহর স্কুল মাঠে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

রাজৈরে ডাকাতির করা অবস্থায় হত্যা মামলার আসামী কানকাটা ফারুক গ্রেফতার

  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ২৪৪ বার পঠিত

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরে হত্যা ও একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী ফারুক চোকদারক ওরোফে কানকাটা ফারুককে (৩৫) গ্রেফতার করেছে রাজৈর থানা পুলিশ।
৯ মে মঙ্গলবার ভোরে রাজৈর উপজেলার আমগ্রামের তেলিকান্দি কালাম শেখের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ফারুক একই উপজেলার তেলিকান্দি এলাকার শামচু চোকদারের ছেলে।

রাজৈর থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন জানান ২০১৯ সালের জুলাই মাসে নরসিংদীর রায়পুরে হত্যা শেষে একটি ডাকাতির ঘটনা ঘটে। সেই ঘটনায় দায়েরকৃত হত্যা ও ডাকাতি মামলার অন্যতম আসামী ফারুক। পরে আদালত থেকে ওয়ারেন্ট বের হলে সে পলাতক থাকে। এছাড়া মাদারীপুর আদালতে ২০১৫ সালে আলাদা দুটি ডাকাতি মামলায়ও তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফারুককে গ্রেফতার করে রাজৈর থানা পুলিশ। পরে তাকে আদালতে পাঠানো হয়। আদালতের বিচারক ফারুককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park