সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কালীগঞ্জে দুই ব্যবসা প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকান্ড,আহত-২

  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ১৫৮ বার পঠিত

মোঃ মাসুদ রানা,ঝিনাইদহ প্রতিনিধি ঃ

ঝিনাইদহের কালীগঞ্জ শহরের আল্লার দান ইলেকট্রিক ও মোল্লা ষ্টোর নামের দুই দোকান অগ্নিকান্ডে মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার ৯মে সকাল সাড়ে ১০ টার দিকে কালীগঞ্জ থানার পূর্ব পাশের প্রচীর সংলগ্ন আল্লার দান ইলেকট্রিক এবং পাশের মুদি দোকান মোল্লা ষ্টোরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীরা এবং ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘন্টাব্যপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। অগ্নিকান্ডে আল্লাহর দান ইলেকট্রিকে ক্ষতির পরিমান প্রায় ১ কোটি ১০ লক্ষ টাকা ও মোল্লা ষ্টোরে ক্ষতির পরিমান প্রায় ৫০ লক্ষ টাকা বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। 

বৈদ্যূতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটেছে বলে ধরনা করা হচ্ছে। এ ঘটনায় কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ ও ফায়ার ফাইটার আশিক রেজা আহত হয়েছেন। তাদেরকে স্থানীয় হাসপাতালে করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে আল্লার দান ইলেকট্রিকে আগুন দেখে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। মুহুর্তেই মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এতে আতংক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। তিনতলা ভবনের অন্য দুই তলায় পরিবার নিয়ে বসবাস করতেন দোকান মালিকেরা। তারা নিরাপদে আশ্রয় নেন।

একে একে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে আসে। এরপর স্থানীয়দের সহযোগিতায় প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আল্লার দান ইলেকট্রিক পাশের দোকান মোল্লা ষ্টোর আগুনে ক্ষতিগ্রস্থ হয়েছে। 

আল্লার দান ইলেকট্রিক মালিক মাসুদুর রহমান জানান, দোকানের উপরেই তার বাসা। সকালে গোসল করে এসে তিনি দোকানের সামনে এসে দেখতে পান ধোয়া উড়ছে। এ সময় নিচে এসে দেখেন তার দোকানে আগুন ধরেছে। 
এরপর ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আগুন নেভানোর কাজ শুরু করে। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। দোকানের সব পণ্য পুড়ে ছাই হয়ে গেছে। এতে তার আনুমানিক প্রায় ১ কোটি ১০ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছেন। 

মোল্লা ষ্টোরের মালিক আব্দুর রশিদ মাখন জানান, পাশেই তার বড় ভাই মাসুদুর রহমানের আল্লাহর দান ইলেকট্রিক দোকানে সকালে আগুন লাগে আগুন আল্লাহর দান ইলেকট্রিক এর পেছনের গোডাউন থেকে তার গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে এতে তার প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।

কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে আসেন। ফায়ার সার্ভিসের কর্মীদের পাশাপাশি ব্যবসায়ী নেতা ও সাধারণ মানুষ অক্লান্ত পরিশ্রম করেছে। প্রথমে পানির সংকটে আগুন নিয়ন্ত্রণে আনতে সম্ভব হয়নি। এরপর ঝিনাইদহ থেকে ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট আসলে ঘন্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। 

ঝিনাইদহ ফায়ার সার্ভিস ও ডিফেন্স সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুস সালাম জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করেছে। ঘন্টাব্যাপী সময় লেগেছে আগুন নিয়ন্ত্রণে আনতে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park